বুড়িগঙ্গা সেতুতে ফাটল, ভারী যানবাহন চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৯ পিএম, ৩০ জুন ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ঢাকার পোস্তগোলায় বুড়িগঙ্গা নদীর ওপর তৈরি প্রথম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-১ (প্রথম বুড়িগঙ্গা সেতু) ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। একইসঙ্গে ওই সেতুতে ভারী যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
তবে কী পরিমাণ ওজন নিয়ে যানবাহন চলাচল করবে আজ মঙ্গলবার সন্ধ্যার মধ্যে তাও জানিয়ে দেবে সড়ক ও জনপথ বিভাগ। চার লেনের সেতুটিতে যানবাহন সীমিত ঘোষণা করা হয়েছে।
সদরঘাটে সোমবার (২৯ জুন) সকালে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে নারায়ণগঞ্জ থেকে আসা উদ্ধারকারী জাহাজের ধাক্কায় সেতুটিতে ফাটল দেখা দেয়ার পর গতকাল রাতেই যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আজ সড়ক ও জনপথ বিভাগের এক্সপার্ট টিম পরিদর্শন করার পর সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়।
মঙ্গলবার দুপুরে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ঢাকা অঞ্চল) সবুজ উদ্দিন খান বলেন, সেতুটির একটি জায়গায় ফাটল দেখা দেয়ায় রাতে যানবাহন চলাচল স্থগিত করা হয়। আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সেতুটি এক্সপার্ট টিম বিশেষজ্ঞ দলসহ পরিদর্শন করেছি। এক্সপার্ট টিম তারা তাদের মতো করে কী ধরনের রিপেয়ার করলে ঝুঁকিমুক্ত হবে সে ধরনের ডিজাইন করছেন।
তিনি আরো বলেন, তাৎক্ষণিকভাবে সেতুটির ওপরে যানবাহন চলাচল সীমিত করে করে দেয়া হয়েছে। সন্ধ্যার পর থেকে ব্রিজের ওপরে চার লেনের দুটি বন্ধ করে দেয়া হবে। সকল ধরনের ভারী যানবাহন চলাচল বন্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ব্রিজটিতে ফাটল দেখা দেয়ায় ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।
কবে নাগাদ সেতুটি রিপেয়ারিং করে ঝুঁকিমুক্ত করা হবে জানতে চাইলে তিনি বলেন, এটা সময়সাপেক্ষ ব্যাপার। আগামীকাল বুধবার আমাদের আরও অনেক ইকুইপমেন্ট আসবে। ব্রিজের ক্ষতিগ্রস্ত অংশ স্ক্যান করা হবে। এক্সরে করে ভেতরের অবস্থা দেখা হবে যে কী ধরনের ক্ষতি হয়েছে। সেটা দেখার পরে পরবর্তী ট্রিটমেন্ট ঠিক হবে। এজন্য বেশ কিছুদিন সময় লাগবে।
-জেডসি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা



