বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে জনতার ঢল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২২ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় জাতি স্মরণ করেছে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের। আজ শনিবার সকাল থেকেই সর্বস্তরের জনতার ঢল নেমেছে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। সেখানে ফুলেল শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) দিনের প্রথম প্রহরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এই সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে তিন বাহিনীর একটি চৌকস দল।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢল নামতে শুরু করে সাধারণ মানুষের। শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
বিভিন্ন দলীয় ও সংগঠনের ব্যানারে দলবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও বিভিন্ন স্লোগান দিতে দিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান।
সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও পেশাজীবী সংগঠনগুলোও আসছে শ্রদ্ধা জানাতে। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শহীদ পরিবারের সদস্যরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উদীচী শিল্পীগোষ্ঠীসহ আরো অনেকে।
তীব্র শীত উপেক্ষা করে ভোরেই শ্রদ্ধা জানাতে ফুল নিয়ে আসেন বিভিন্ন শ্রেণিপেশার বহু মানুষ। রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টা আসার আগেই আশপাশের এলাকা লোকারণ্য হয়ে যায়। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষ, শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা, নতুন প্রজন্মের তরুণরা সাতসকালেই হাজির হন। তারা নিজস্ব ব্যানার হাতে এসেছেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে।
সবাই সারিবদ্ধভাবে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা বেশির ভাগ মানুষই শোকের প্রতীক কালো পোশাক পরে এসেছেন। অনেক শিক্ষার্থীরাও হাতে ফুলের তোড়া ও ছোট ছোট প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে শ্রদ্ধা জানাতে এসেছেন।
পুষ্পস্তবকগুলো একটির পর আরেকটি শহীদ বেদিতে রাখা হচ্ছে। ধর্ম-বর্ণ, রাজনৈতিক দলের পক্ষ-বিপক্ষ, কিংবা শ্রেণি-পেশা-নির্বিশেষে বিভিন্ন দল, সংগঠনের প্রতিনিধি ও ব্যক্তিরা শ্রদ্ধা নিবেদন করছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। আর নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে স্মরণ করছেন ভয়াল ও নৃশংস সেই হত্যাযজ্ঞের ঘটনা।
মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ভোর থেকেই জড়ো হতে থাকে নানা বয়সী মানুষরা। সকাল ৭টা থেকে শুরু হয় শ্রদ্ধা জানানো। শোক, বিনম্র শ্রদ্ধা আর গভীর ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে সর্বস্তরের মানুষ।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি