ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ৪:১৩:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার

বুধবার থেকে শতভাগ যাত্রী নিয়ে চলবে ট্রেন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৪ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

স্বাস্থ্যবিধি মেনে আগামী ৯ ফেব্রুয়ারি (বুধবার) থেকে শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী।

তিনি বলেন, আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ট্রেনে শতভাগ যাত্রী বহন করা হবে। শতভাগ টিকিট বিক্রি করা হবে। ট্রেনে যাত্রীদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে।

উল্লেখ্য, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১৫ জানুয়ারি থেকে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলাচলের নির্দেশনা দেয় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।