বৃষ্টির বাগড়ায় খেলা ২৭ ওভারে, ব্যাটিংয়ে বাংলাদেশ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৫ এএম, ৭ মার্চ ২০২২ সোমবার
ফাইল ছবি
বৃষ্টির বাগড়ায় নারী বিশ্বকাপে বাংলাদেশ-নিউ জিল্যান্ড ম্যাচ শুরু হচ্ছে ৪ ঘণ্টা দেরিতে। বাংলাদেশ সময় সোমবার (৭ মার্চ) ভোর ৪টায় ম্যাচ শুরু হওয়ায় কথা থাকলেও খেলা শুরু হয় ৮টা ৫ মিনিটে।
ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে দিনের শুরু থেকেই ছিল বৃষ্টি। বৃষ্টি থামার পর টস হয় বাংলাদেশ সময় ৭টা ৪৫ মিনিটে। টস জিতে ফিল্ডিং নিয়েছে স্বাগতিক নিউ জিল্যান্ড। আগে ব্যাটিং করবে নিগার সুলতানার দল।
দুই দল প্রথমবার মুখোমুখি হচ্ছে ওয়ানডেতে। দুজন বোলার সর্বোচ্চ ৬ ওভার করে বোলিং করতে পারবে। আর তিনজন করতে পারবে ৫ ওভার কর।
এবারের বিশ্বকাপের শুরুটা বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের একই। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে। আর আয়োজক নিউ জিল্যান্ড নারী ক্রিকেট দল প্রথম ম্যাচে মাত্র ৩ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে।
প্রথমবারের মতো নারী বিশ্বকাপে খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অভিষেক রাঙানোর দারুণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় সেটা হয়নি। হেরে যায় ৩২ রানে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের আজ প্রতিপক্ষ শক্তিশালী নিউ জিল্যান্ড।
শক্তিমত্তায় নিউ জিল্যান্ড বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে। কিউই নারী দল এর আগে চারবার বিশ্বকাপের ফাইনাল খেলেছে। শিরোপা জিতেছে একবার। সেখানে বাংলাদেশ প্রথমবার বিশ্বকাপে খেলছে। অন্যদিকে নিউ জিল্যান্ডের ঘরের মাঠ হওয়ায় তারা কিছুটা স্বস্তিতে।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











