ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ১৩:৫৩:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

‘বেঁচে আছি,সুস্থ আছি’, অসুস্থতার গুজব উড়িয়ে দিলেন ডিম্পল

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫৬ পিএম, ১৭ নভেম্বর ২০১৯ রবিবার

ডিম্পল কাবাডিয়া

ডিম্পল কাবাডিয়া

কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন, ডিম্পল কাবাডিয়া নাকি গুরুতর অসুস্থ। এতটাই যে, পরিবারের পক্ষ থেকে তাকে নাকি হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্বিগ্ন অনুরাগীদের আশ্বস্ত করতে এবার মুখ খুললেন অভিনেত্রী। এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি বেঁচে আছি। শুধুই বেঁচেই নয়, দিব্যি ভাল রয়েছি আমি।’

তবে কেন বৃহস্পতিবার মুম্বইয়ের এক হাসপাতালে দেখা গেছে ডিম্পলকে?

অভিনেত্রী বলেন, ‘আমার মা অসুস্থ ছিলেন। তাকেই হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। কী হয়েছিল, তা নিয়ে আমি বিশেষ কিছু বলতে চাইনা। তবে এখন উনি ভাল আছে। সকলের শুভেচ্ছা প্রয়োজন।’

‘তিল’ কে ‘তাল’ বানাতে সোশ্যাল মিডিয়ার জুড়ি মেলা ভার। সম্প্রতি লতা মঙ্গেশকরের অসুস্থতার খবরকে কেন্দ্র করেও একের পর এক ফেক নিউজ বাজারে ঘুরে বেড়িয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, লতাজি এখন আগের থেকে সুস্থ, তার শারীরিক উন্নতি হচ্ছে। ডিম্পলের ক্ষেত্রেও দেখা গেল একই ঘটনার পুনরাবৃত্তি।

১৯৭৩-এ রাজ কাপুরের ‘ববি’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন ডিম্পল। ছবিতে তার বিপরীতে ছিলেন ঋষি কাপুর। এরপর ‘সাগর’, ‘রাম লক্ষ্ণন’, ‘দিল চাহতা হ্যায়’, ‘অ্যায়তবার’, ‘দৃষ্টি’, ‘ফাইন্ডিং ন্যানি’, ‘রুদালি’র মতো জনপ্রিয় ছবি তিনি উপহার দেন দর্শককে।