বেকারত্বকে বিদায় দিয়ে ফের ক্যামেরার সামনে বুবলী
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫১ পিএম, ১৭ নভেম্বর ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
সর্বশেষ ঈদুল আজহায় ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিতে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। এরপরে বহুদিন ধরে ক্যামেরার সামনে ছিলেন না তিনি। তবে বেকারত্ব কাটিয়ে ফের ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন বুবলী। শনিবার সকালে নিজেই জানিয়েছেন এই খবর।
বুবলি বলেন, চলতি মাসের শেষের দিকে আবারও কাজ শুরু করছি। এই মাসেই শুরু হচ্ছে ‘বীর’ সিনেমার শুটিং। যদিও মাঝে কয়েকদিন এফডিসিতে এ সিনেমার কাজ হয়েছে। তবে সেখানে আমি ছিলাম না।
নায়িকা আরও জানান, চলতি মাসের শেষ সপ্তাহ থেকে এই ছবিতে টানা কাজ আছে আমার। এ ছাড়া নতুন কয়েকটি ছবিতে অভিনয়ের বিষয়ে কথা হচ্ছে। বর্তমানে ‘বীর’ ছবির জন্য নিজেকে তৈরি করছি।
‘বীর’ সিনেমায় অভিনয় বিষয়ে বুবলী বলেন, ‘বীর’ সিনেমায় চ্যালেঞ্জিং একটি মেয়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। এটুকু শুধু বলতে চাই। আমার বাবার চরিত্রে অভিনয় করবেন সাদেক বাচ্চু। এ ছাড়া মিশা সওদাগর, নানা শাহ, ডনসহ অনেক তারকা অভিনয়শিল্পী কাজ করবেন। গল্পটা বেশ চমৎকার। তাই আগেই গল্প বলে ছবির কাহিনী ধ্বংস করতে চাই না।
তিনি আরও বলেন, সবমিলে ভালো একটি কাজ হবে এটি। আশা করছি, দর্শকরা আমার নতুন এ কাজটি পছন্দ করবেন।
প্রসঙ্গত, এসকে ফিল্মসের প্রযোজনায় ‘বীর’ ছবিটিতে শাকিব খানের পাশাপাশি সহ-প্রযোজক হিসেবে থাকছেন এমডি ইকবাল।
উল্লেখ্য, শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ দিয়ে ২০১৬ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় বুবলীর। এরপর ‘শুটার’, ‘সুপারহিরো’, ‘ক্যাপ্টেন খান,’ ‘রংবাজ’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’, ‘পাসওয়ার্ড’, ‘মনের মতো মানুষ পাইলাম না’ নামের ছবিতে অভিনয় করেন।
-জেডসি
- এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ আগস্ট
- এবার হামলা বন্ধের ঘোষণা দিল ইরান
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ











