ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ১:৫৫:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

বেগম আখতারের গানে মিউজিক্যাল ফিল্ম

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪১ এএম, ৪ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার

বেগম আখতারের গানে মিউজিক্যাল ফিল্ম

বেগম আখতারের গানে মিউজিক্যাল ফিল্ম

গজল, দাদরা ও ঠুমরি গানের স্বনামধন্য শিল্পী বেগম আখতারের গাওয়া জনপ্রিয় গান 'জোছনা করেছে আড়ি' গান অবলম্বনে  নির্মিত হয়েছে মিউজিক্যাল ফিল্ম ‘জোছনা’।

মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন রাশিদ পলাশ। পুরান ঢাকার নারিন্দায় শুটিং শেষে বর্তমানে সম্পাদনার টেবিলে আছে জোছনা।

নির্মাতা জানান, এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মুক্তি। গান গেয়েছেন সম্পা দাস। সংগীত আয়োজন করেছেন বিবেক।

ইউফোরসির ব্যানারে চলতি মাসের শেষ দিকে অনলাইনে মুক্তি দেওয়া হবে এই ছবিটি।

আখতারি বাঈ ফৈজাবাদি বা বেগম আখতার (৭ অক্টোবর ১৯১৪ - ৩০ অক্টোবর ১৯৭৪) একজন স্বনামধন্য ভারতীয় গায়িকা। তিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের গজল, দাদরা ও ঠুমরি গোত্রের গান গাইতেন।

তিনি গানের জন্য সঙ্গীত নাটক অকাদেমী পুরস্কার ও ভারত সরকার থেকে পদ্মশ্রী ও পদ্মভূষণ (মরণোত্তর) সন্মানে পুরস্কৃত হয়েছেন। বেগম আখতার মল্লিকা-ই-গজল (গজল রানী) উপাধিতে ভূষিত হন।