বেঞ্চের দল মাঠে নামিয়ে ব্রাজিলের অনাকাঙ্ক্ষিত হার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৯ এএম, ৩ ডিসেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি
কাতার বিশ্বকাপে নিজেদের নকআউট পর্ব আগেই নিশ্চিত হয়ে গেছিল ব্রাজিলের। ফলে স্কোয়াডে বেশ কয়েকজন তারকার ইনজুরিতে ক্যামেরুনের বিপক্ষে ম্যাচের একাদশে বেশ বড় পরিবর্তন করেছিল ব্রাজিল কোচ তিতে। দশ পরিবর্তন নিয়ে মাঠে নেমেও পুরো ম্যাচে একের পর এক আক্রমণ করেছে সেলেসাওরা। তবে আফ্রিকার দেশ ক্যামেরুন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সব আক্রমণ প্রতিহত করে দেয়।
মাঝে মাঝে পাল্টা আক্রমণ করে ব্রাজিলকে কোণঠাসা করেছে ক্যামেরুন। তবুও নিশ্চিত গোলশূন্য ড্রয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল ম্যাচের ফলাফল। কিন্তু অতিরিক্ত সময়ে ব্রাজিলের জালে গোল করে বসেন ক্যামেরুনের অধিনায়ক ভিনসেন্ট আবু বকর। ফলে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় পায় আফ্রিকার দেশটি। যার কারণে রোমাঞ্চকর এই ম্যাচে অনাকাঙ্ক্ষিতভাবে হেরে গেল তিতের শিষ্যরা।
শুক্রবার (২ ডিসেম্বর) লুসাইল আইকনিক স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নেমে আফ্রিকার দেশ ক্যামেরুনের রক্ষণে শুরু থেকেই আক্রমণ চালিয়েছে ব্রাজিল। তবে বারবার আক্রমণ করেও পরাজিত হয় সেলেসাওরা। ক্যামেরুনের গোলকিপার ডেভিড ইপাসি নিশ্চিত দুই গোল বাঁচিয়ে দিয়ে ব্রাজিলকে গোলবঞ্চিত করেন।
উল্টো প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্রাজিলের বিপক্ষে গোল পেয়েই যাচ্ছিল ক্যামেরুন। তবে ব্রাজিলের গোলরক্ষক এডারসনের দৃঢ়তায় রক্ষা পেয়েছে সেলেসাওরা। ফলে গোলশূন্য থেকে বিরতিতে গেছে দুই দল।
বিরতি থেকে ফিরে আবারও আক্রমণে মনোযোগী হয় ব্রাজিলের ফরোয়ার্ডরা। তবে ক্যামেরুনের রক্ষণের ট্যাকেলের কাছে বারবার পরাজিত হয় অ্যান্টোনি-জেসুস- মার্তিনেল্লিরা। ফলে গোলবঞ্চিত হয় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে ক্যামেরুনও কয়েকটি দারুণ আক্রমণ করে বসে ব্রাজিল শিবিরে। তবে গোলরক্ষক এডারসন দারুণভাবে সেসব বল সেভ করেন।
ফলে নিশ্চিত ড্রয়ের দিকেই যাচ্ছিল ম্যাচের ফলাফল। তবে রেফারির দেওয়া ৯ মিনিটের অতিরিক্ত সময়েই ম্যাজিক দেখায় ক্যামেরুন। ৯৩তম মিনিটে ব্রাজিলের ডি-বক্সে খোলা অবস্থানে ছিলেন আবু বকর। সেখানে হেড থেকে সুন্দর একটি গোল করেন তিনি। সেই গোলের উদযাপনে জার্সি খুলে ফেলায় ক্যামেরুনের অধিনায়ককে রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখান। এতে দশ জনের দলে পরিনত হয় ক্যামেরুন।
তবুও সেই দশ জনের দলের রক্ষণ ভেদ করে গোল আদায় করতে পারেনি ব্রাজিল। পুরো ম্যাচে ২৮ টির বেশি আক্রমণ করলেও কাঙ্ক্ষিত জালের দেখা পায়নি তারা। ফলে শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বিশ্বকাপের হট ফেভারিটদের।
এই ম্যাচে হেরেও 'জি' গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউটে জায়গা করে নিয়েছে ব্রাজিল। অন্যদিকে ক্যামেরুন ব্রাজিলকে হারালেও প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হচ্ছে। তবে এই হারে ব্রাজিলের গৌরবে কিছুটা আঁচড় কেটেছে ক্যামেরুন।
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক



