ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ১৪:২৮:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

বেশি বেতনের লোভে ২ নারীকে যৌনপল্লীতে বিক্রি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০৬ পিএম, ১০ আগস্ট ২০২২ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বেশি বেতনের লোভে দুই বোনকে যৌনপল্লীতে বিক্রি করে দেওয়া হয়েছে। তাদের ঝিনাইদহের মহেশপুর থানার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ২০২১ সালের ৪ মে ভারতে পাচার করে। পরে তাদের সেখানকার পতিতালয়ে নিয়ে যাওয়া হয়। এ সময় দুই বোনকে যৌন নির্যাতন করা হয়। কৌশলে তারা দুইজন যৌনপল্লী থেকে পালিয়ে আসেন। দুই বোনই পরে বাংলাদেশে ফেরত আসতে সক্ষম হন।

এ ঘটনায় স্বামী তার স্ত্রী ও শ্যালিকাকে দালালের কাছে তুলে দেয়।

বুধবার (১০ আগস্ট) মালিবাগে সিআইডি কার্যালয়ে এমন লোমহর্ষক কাহিনী শোনান সিআইডির সিরিয়াস ক্রাইম বিভাগের বিশেষ পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।

তিনি বলেন এ ঘটনায় নারী পাচারচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। চক্রটি নারীদের সীমান্ত দিয়ে ভারতে পাচার করে যৌনপল্লীতে নিয়ে যেতো।

গ্রেপ্তার করা আসামী হলেন রানা আহমেদ, নাইমুর রহমান ওরফে শামীম ওরফে সাগর, মো. সাহাবুদ্দীন এবং মো. সুজন মিয়া।

অভিযোগ দেওয়া দুই বোন এ বছরের ২২ মার্চ বাংলাদেশে ফেরত আসেন।

পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, আসামীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িতদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও জানান, দালালদে একজন আছেন, যিনি ভারতে পাচার করার জন্যই ওই নারীদের একজনকে বিয়ে করেন। নতুন যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে একাধিক মামলা তদন্তাধীন বলে জানান তিনি।