বেড়েছে বইয়ের দাম, কপালে ভাঁজ পাঠকদের
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪১ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
ফাইল ছবি
বইয়ের দাম বাড়ায় বইমেলা থেকে চাহিদামতো বই কিনতে পারছেন না ক্রেতারা। কাগজের দাম বাড়ায় প্রতিটি নতুন ছাপানো বই বিক্রি হচ্ছে ২৫ থেকে ৪০ শতাংশের বেশি দামে। এ ছাড়া বইয়ের দাম বাড়ায় এবার গত বছরের তুলনায় অনেক প্রকাশকই কম সংখ্যক বই বের করেছেন। আর ইচ্ছেমতো দাম নির্ধারণের সুযোগ থাকায় দ্বিগুণ দামে বই বিক্রির অভিযোগও পাঠকের।
অমর একুশে বই মেলা। বাঙালির প্রাণের এই মেলায় চাহিদা থাকে নতুন পুরনো সব বই। যেখানে প্রত্যাশিত বই পেতে ব্যাকুল থাকে পাঠক হৃদয়।
মেলা প্রাঙ্গণে স্টলে সাজিয়ে রাখা বই মন টানে ক্রেতা-দর্শনার্থীদের। নতুন বইয়ের মলাটের গন্ধে মাতেন পাঠকরা। কেউ কেউ বই না পড়লেও কিনছেন পরিচিত বা আপন কারও জন্য। দিচ্ছেন উপহারও। তবে নতুন ছাপা কিংবা প্রকাশিত বইয়ের দাম বাড়ায় হতাশ তারা। অভিযোগ দ্বিগুণ দামেও বিক্রি হচ্ছে বই।
বইমেলায় আসা ক্রেতারা জানান, যে বইটা আগে ৫০০ থেকে ৬০০ টাকা ছিল, সেটা এখন ৮০০ টাকা হয়ে গেছে। বই কেনা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছে।
বই যেন মা-বাবার হাত ধরে মেলায় আসা ছোট্ট শিশুর গল্পের ঝুড়ি। আছে মধুর সব গল্প-কবিতা, অজানা সায়েন্সফিকশন, প্রযুক্তি ও ছন্দ শেখার গৌরবময় বর্ণমালার ছাপ। শিশুদের এসব বইয়েও বোঝা হয়েছে দাম।
একজন অভিভাবক বলেন, বাচ্চাকে নিয়ে বইমেলায় এসেছি। দাম একটু কম থাকলে হয়তো আরও বই কিনতে পারতাম।
বাজারে একের পর এক কাগজের দাম বাড়ায় নতুন ছাপানো বই বিক্রি হচ্ছে ৪০ শতাংশের বেশি দামে। এ নিয়ে দুশ্চিন্তায় থাকলেও লেখকের প্রত্যাশা পাঠক ভালোবেসেই বই কিনবেন।
এ বিষয়ে লেখক কবির মজুমদার বলেন, বইয়ের দাম বাড়লেও ক্রেতার সংখ্যা বাড়বে। কারণ বই কিন্তু মোবাইলের মধ্যেও ঢুকে গেছে। বই মানুষকে পড়তেই হবে।
বইয়ের দাম বাড়ায় এবার অনেক প্রকাশনী থেকে গত বছরের তুলনায় অর্ধেক বই প্রকাশ করার কথা জানিয়েছে। কোনো কোনো প্রকাশক পাণ্ডুলিপি সাজিয়ে পাঠক চাহিদা দেখে বই ছাপানোর কথা ভাবছেন। তবে ২০ থেকে ২৫ শতাংশ বাড়ানোর কথা জানান তারা।
ভাষাচিত্রের প্রকাশক খন্দকার সোহেল বলেন, এবার বই প্রকাশের সংখ্যা অনেক কম হবে। আমার প্রায় ১০০ পাণ্ডুলিপি তৈরি আছে। কিন্তু, আমি ২৫টার বেশি বই করার সাহস পাচ্ছি না।
অন্যপ্রকাশের প্রকাশক মাজহারুল ইসলাম বলেন, গত এক বছরে কাগজের মূল্য আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমরা বইয়ের দাম আড়াই গুণ বৃদ্ধি করিনি। আমরা বাড়িয়েছি ২৫ থেকে ৩০ শতাংশ।
এদিকে, প্রকাশক তার বইয়ের দাম নির্ধারণ করায় বাড়তি মুনাফার সুযোগ নিচ্ছেন কেউ কেউ। তবে নিজেদের ক্ষতির চিন্তা করে তা করবেন না বলে জানান পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির এই নেতা।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহসভাপতি শ্যামল পাল বলেন, এটা নিয়ে বাংলা একাডেমী কাজ করে না। আমাদের সমিতি হয়তো নির্দেশনা দিতে পারি।
তবে বইকে ভালোবেসে কিংবা মনের খোড়াক জোগাতে মেলা প্রাঙ্গণে আসছেন বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার মানুষ।
বৈশ্বিক অর্থনৈতিক দুরবস্থায় কাগজের দাম বাড়ায় মেলায় আসা বইয়ের দাম বেড়েছে। এ অবস্থায় মেলায় বই কিনতে এসে আর্থিক হিসাব-নিকাশে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছেন পাঠকরা। তাই বইয়ের দাম নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন বইপ্রেমীরা।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার

