ব্যক্তিগত গোপনীয়তা নীতিমালা হালনাগাদ করছে ফেসবুক
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৫ এএম, ২৭ মে ২০২২ শুক্রবার
ফাইল ছবি
ফেসবুক ব্যবহারকারীরা অ্যাকাউন্টে ঢুকলে একটি ব্যক্তিগত গোপনীয়তা নীতিমালা (প্রাইভেসি পলিসি আপডেট) হালনাগাদ সম্পর্কিত বার্তা দেখতে পাচ্ছেন। সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্ম মেটার পক্ষ থেকে ব্যবহারকারীদের উদ্দেশ্যে নতুন এই নোটিফিকেশন পাঠানো হচ্ছে।
এতে বলা হচ্ছে, ফেসবুক তাদের ব্যক্তিগত গোপনীয়তা নীতিমালা হালনাগাদ করছে। এটি আগামী ২৬ জুলাই থেকে কার্যকর হবে। গতকাল থেকে মেটা এই নোটিফিকেশন পাঠানো শুরু করেছে। খবর বিবিসির।
মেটার পক্ষ থেকে বলা হচ্ছে, তারা তাদের ব্যক্তিগত গোপনীয়তা নীতিমালা নতুন করে সাজিয়েছে এবং নতুন করে লিখেছে। এতে ফেসবুক ব্যবহারকারীদের জন্য নীতিমালা বুঝতে সহজ হবে।
এ ছাড়াও ফেসবুক কর্তৃপক্ষ ব্যবহারকারীর তথ্য কীভাবে ব্যবহার করতো তা ব্যবহারকারীর কাছে আরও পরিষ্কার হবে। এর আগে ফেসবুকের প্রাইভেসি নীতিমালা নিয়ে নানা সমালোচনা ছিল। এটি ব্যবহারকারীদের জন্য স্বচ্ছ নয়, এমন অভিযোগও ছিল।
বিবিসি বলছে, গ্রাহকের তথ্য ব্যবহার নিয়ে বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থার চাপের মুখে পড়তে হয়েছে প্রতিষ্ঠানটির।
মেটা বলছে, ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার ব্যবহারকারীরা নোটিফিকেশন পেতে শুরু করেছেন; যাতে তাদের প্রাসঙ্গিক গোপনীয়তা নীতি থেকে প্রত্যাশার বিষয় সম্পর্কে নির্দেশনা দেবে এবং ব্যবহারকারী যে অঞ্চলের বাসিন্দা সেখানকার পরিষেবার শর্তাবলী সম্পর্কে জানাবে। তারা আগের নীতিমালার সঙ্গে হালনাগাদ নীতিমালার পার্থক্যও দেখতে পাবেন।
মেটা এবং যারা এর প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে তাদের কাছ থেকে প্রত্যাশা ব্যাখ্যা করতে পরিষেবার শর্তাবলী হালনাগাদ করছে। এই হালনাগাদ নীতিমালা কেবল ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার ও অন্য মেটা পরিষেবার ক্ষেত্রে প্রযোজ্য। এটি হোয়াটসঅ্যাপ, ওয়ার্কপ্লেস, ফ্রি বেসিকস, মেসেঞ্জার কিডস ও কোয়েস্ট ডিভাইসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এসব সেবাগুলোর নিজস্ব প্রাইভেসি নীতিমালা রয়েছে।
যেসব পরিবর্তন আসছে
মেটা বলছে, নীতিমালা হালনাগাদ করে যে পরিবর্তন আনা হয়েছে তাতে তারা আর নতুন উপায়ে ব্যবহারকারী তথ্য সংগ্রহ, ব্যবহার বা বিনিময় করার অনুমতি পাবে না। কীভাবে ব্যবহারকারীর তথ্য প্রক্রিয়াজাত করা হয় তা নিয়ন্ত্রণ করার পদ্ধতিতে দুটি পরিবর্তন আসবে। পোস্ট কে দেখতে পাবে আর কে পাবে না তা নিয়ন্ত্রণ করার জন্য নতুন একটি সেটিংস থাকবে ব্যবহারকারীর নিয়ন্ত্রণে। এ ছাড়া ব্যবহারকারী যেসব বিজ্ঞাপন দেখতে চান তা ব্যবস্থাপনার নতুন উপায় আসবে।
মেটার এক ব্লগ পোস্টে বলা হয়েছে, তাদের তথ্য ব্যবহারের চর্চা এবং নতুন পরিষেবা বিষয়ক তথ্য আরও বিস্তারিত উদাহরণসহ ব্যবহারকারীর তুলে ধরা হবে।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি






