ব্যক্তি জীবনকে জনসমক্ষে আনার ইচ্ছে নেই: নুসরাত
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪২ পিএম, ৯ জানুয়ারি ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
নুসরাত জাহান ও তার স্বামী নিখিল জৈনের মধ্যে কি মন কষাকষি চলছে? কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, নুসরাত ও নিখিলের মধ্যে বনিবনা হচ্ছে না, শিগগিরই তাদের বিয়ে ভাঙতে পারে। নুসরাত নাকি তার এসওএস কলকাতা ছবির নায়ক যশ দাশগুপ্তের ঘনিষ্ঠ হয়ে পড়েছেন, এক সঙ্গে রাজস্থানেও ঘুরে এসেছেন ২ জনে। এবার যাবতীয় জল্পনা নিয়ে মুখ খুলেছেন নায়িকা।
২০১৯-এ ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেন পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদ নুসরাত। তাদের সম্পর্ক ভাবছে কি না সে ব্যাপারে জানতে চাওয়া হলে নুসরত অবশ্য পরিষ্কার করে কিছু বলেননি। শুধু বলেছেন, তার ব্যক্তিগত জীবনে কী ঘটছে না ঘটছে তা জনসমক্ষে নিয়ে আসার তার বিন্দুমাত্র ইচ্ছে নেই, তার বিয়ে বা প্রেমের ব্যাপারে যেসব আলোচনা শোনা যাচ্ছে, সে নিয়ে তিনি কিচ্ছু বলবেন না।
তার কথায়, লোকজন সব সময় আমায় কাঠগড়ায় তুলেছে। কিন্তু এইবার আমি কোনও মন্তব্য করব না। আমাকে বিচার করতে হলে করতে হবে একজন অভিনেত্রী হিসেবে আমার পারফরম্যান্স দেখে, অন্য কিছু দেখে নয়। ভাল, মন্দ, জঘন্য যাই হোক, এটা আমার ব্যক্তিগত জীবন, তা আর কারও সঙ্গে ভাগ করে নেওয়ার আমার ইচ্ছে নেই।
টিভি সিরিয়াল বোঝে না সে বোঝে না থেকে লাইমলাইটে আসেন যশ দাশগুপ্ত। তিনি অবশ্য দাবি করেছেন, নুসরাতের ব্যক্তিগত জীবনে কোনও সমস্যা আছে কিনা তা নিয়ে তার কোনও ধারণা নেই, রাজস্থানে তারা এক সঙ্গে গিয়েছিলেন কিনা সে নিয়েও কিছু বলেননি। যশ বলেছেন, প্রতি বছর আমি রোড ট্রিপে যাই, এ বছর রাজস্থান গিয়েছিলাম। যে কেউ বেড়াতে যেতে পারে, তাই না? আর নুসরাতের বিয়ে সংক্রান্ত সমস্যা আদৌ আছে কিনা তা নিয়ে আমার কোনও ধারণা নেই। যিনি জানেন তাকে জিজ্ঞেস করুন প্লিজ।
কিছুদিন প্রেম করার পর ২০১৯-এর ১৯ জুন নুসরাত জাহান ও নিখিল জৈন বিয়ে করেন। তুরস্কে ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়স্বজনদের উপস্থিতিতে তাদের বিয়ের অনুষ্ঠান হয়। এরপর কলকাতায় হয় বিয়ের রিসেপশন পার্টি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ টলিউডের নামী দামী ব্যক্তিত্বরা ছিলেন সেখানে।
-জেডসি
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ










