ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ২২:৫৩:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

ব্যর্থতা আমাকে অভিনয় থেকে দূরে সরাতে পারবে না: সানা শেখ

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৭ পিএম, ১৭ নভেম্বর ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বলিউডের ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখ। এর আগে অন্য ছবিতে অভিনয় করলেও ‘দঙ্গল’ সিনেমার মাধ্যমে রাতারাতি আলোচনায় আসেন তিনি। কিন্তু এই খ্যাতির পরই হোঁচট খেতে হয় তাকে। এই অভিনেত্রী ‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমা ফ্লপের পরই বেকার হয়ে পড়েন।

সিনেমাটিতে ফাতিমা ছাড়াও ছিলেন আমির খান, অমিতাভ বচ্চনের মতো তারকা অভিনেতা। কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি। মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ‘থাগস অব হিন্দুস্তান’।

এক সাক্ষাৎকারে ফাতিমা সানা শেখ বলেন, ‘থাগস অব হিন্দুস্তান সিনেমা মুক্তির এক অথবা দুই মাস পরের ঘটনা, আমার হাতে যে সিনেমাগুলো ছিলো কিছু বন্ধ হয়ে যায়, আর অন্যগুলো থেকে আমাকে বাদ দেয়া হয়। সত্যি বলতে বেকার হয়ে পড়েছিলাম। নতুন সিনেমাতেও আমাকে প্রস্তাব দেওয়ার কোনো সম্ভাবনা দেখছিলাম না।’

‘থাগস অব হিন্দুস্তান’ সিনেমার ব্যর্থতার বিষয়টি সামলানো প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন কোনো কিছুর জন্য নিজের সর্বোচ্চটুকু দেবেন এবং এরপর কোনো ফল না পাবেন, তখন অবশ্যই হতাশা কাজ করবে। তাই বলব, হতাশাটা ছিলো। কিন্তু ইন্ডাস্ট্রিতে সুযোগ পেতে অনেক সংগ্রাম করতে হয়েছে। একটা বা এক হাজারটা সিনেমার ব্যর্থতা আমাকে অভিনয় থেকে দূরে সরাতে পারবে না। তাই চেষ্টা চালিয়ে যাব এবং ভবিষ্যতের জন্য ভালো কিছুর আশা করব।’

দুই বছর পর মুক্তি পেয়েছে ফাতিমা সানা শেখের সিনেমা ‘লুডো’ এবং ‘সুরজা পে মঙ্গল ভারি’। এই অভিনেত্রী বলেন, ‘এক বছর গণনা হবে না কারণ মহামারি ছিল।’

-জেডসি