ব্রাজিলীয় মডেলকে যৌন হয়রানির অভিযোগে ডেলিভারি এজেন্ট গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৮ পিএম, ২৮ অক্টোবর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ভারতের বেঙ্গালুরুর আরটি নগর এলাকায় এক ব্রাজিলীয় মডেলকে (২১) যৌন হয়রানির অভিযোগে গত শনিবার ব্লিনকিটের একজন ডেলিভারি এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। ওই এজেন্ট ওই মডেলের বাড়িতে একটি অর্ডার পৌঁছে দিতে গিয়েছিলেন।
ভুক্তভোগী ব্রাজিলীয় মডেলের এক নিয়োগকর্তার দায়ের করা এফআইআরের তথ্যমতে, ঘটনাটি ঘটেছিল ১৭ অক্টোবর মডেলের অ্যাপার্টমেন্টে। সেখানে তিনি আরও দুজন নারীর সঙ্গে থাকেন।
বেঙ্গালুরু নর্থ ডিভিশনের পুলিশের ডেপুটি কমিশনার (ডিসিপি) বাবাসাব নেমাগৌড় নিশ্চিত করেছেন, ব্লিনকিটের অভিযুক্ত এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম কুমার রাও পাওয়ার।
পুলিশ কর্মকর্তা বলেন, অভিযোগ দায়ের করার দিনই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বেঙ্গালুরুর একটি বেসরকারি কলেজের ডিপ্লোমা ছাত্র। তিনি ব্লিনকিটে খণ্ডকালীন ডেলিভারি এজেন্ট হিসেবে কাজ করতেন।
ঘটনার দিন ওই ব্রাজিলীয় মডেল স্থানীয় সময় বেলা প্রায় ৩টা ২০ মিনিট নাগাদ ব্লিনকিট অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করেছিলেন।
এফআইআর অনুসারে, ডেলিভারি দেওয়ার সময় ডেলিভারি এজেন্ট মডেলের সঙ্গে অশোভন আচরণ করেন এবং তার শ্লীলতাহানির চেষ্টা করেন।
ভয় পেয়ে ওই মডেল দ্রুত ঘরের ভেতরে চলে যান এবং সঙ্গে সঙ্গে ঘটনাটি কাউকে জানাননি।
কয়েক দিন পর ব্রাজিলীয় মডেল তার রুমমেটদের কাছে ঘটনা প্রকাশ করেন। এরপর রুমমেটরা তার নিয়োগকর্তাকে ঘটনাটি জানান।
অভিযোগকারী তখন অ্যাপার্টমেন্টের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। পরে ২৫ অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না






