ব্রাজিলের বিপক্ষে জাপানি মেয়েদের রোমাঞ্চকর জয়
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৩ পিএম, ২৯ জুলাই ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
প্যারিস অলিম্পিক গেমস নারী ফুটবলের ‘সি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয় জাপান। তবে শেষ মুহূর্তের নাটকীয়তায় লাতিনের মেয়েদের স্তব্দ করে দেয় এশিয়ার মেয়েরা। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান।
ম্যাচের ৫৬ মিনিটে জেনিফারের গোলে ৯০ মিনিট পর্যন্ত লিড ধরে রেখেছিল ব্রাজিল। ঠিক তখনই পেনাল্টি পায় জাপান। পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান কুমাগাইয়ে। এরপর অতিরিক্ত সময়ে আরও একটি গোল করে বসে জাপান। তাতে নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে এশিয়ার দলটি।
জাপানের জয়ে জমে উঠেছে গ্রুপ পর্বের লড়াই। এই ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে পারলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হতো ব্রাজিলের। তবে এখনই সব শেষ হয়ে যায়নি ব্রাজিলের, কোয়ার্টার ফাইনালে উঠতে হলে তাদের শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে জিততেই হবে। সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে জাপানের ম্যাচের দিকেও। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপান যদি হেরে যায় এবং ব্রাজিল যদি জিতে যায় তাহলে কোয়ার্টারে ফাইনালে চলে যাবে ব্রাজিল।
আর জাপান যদি জিতে যায় আর ব্রাজিল যদি হেরে যায় সেক্ষেত্রে কোয়ার্টারে চলে যাবে জাপান।
অন্যদিকে গ্রুপে সবার উপরে আছে স্পেন। দুই ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে স্প্যানিশ মেয়েরা। আর একটি করে জয় পেয়েছে ব্রাজিল ও জাপান। তাদের দুই দলেরই পয়েন্ট এখন সমান ৩। গ্রুপের তলানিতে আছে নাইজেরিয়া। দুই ম্যাচের দুটিতেই হেরেছে তারা।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিল খেলবে স্পেনের বিপক্ষে। কোয়ার্টারে যেতে হলে এই ম্যাচে জয়ের কোনও বিকল্প নেই ব্রাজিলের। অন্যদিকে নাইজেরিয়ার মুখোমুখি হবে জাপান। কোয়ার্টার ফাইনালে যেতে হলে জাপানেরও জয়ের কোনো বিকল্প নেই।
তবে দুই দলই যদি ড্র করে, সেক্ষেত্রে গোলের হিসেবে কোয়ার্টারে চলে যেতে পারে জাপান। দুই ম্যাচে জাপান গোল করেছে ৩টি এবং হজম করেছে ৩টি। অন্যদিকে ব্রাজিল গোল করেছে ২টি এবং হজম করেছে ২টি।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











