ব্রাজিলে করোনার বিশেষ ধরনের বিরুদ্ধে ফাইজারের টিকা কার্যকর
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৪ পিএম, ৯ মার্চ ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
ব্রাজিলে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরনের বিরুদ্ধে ফাইজার-বায়োএনটেকের টিকা কার্যকর। ব্রিটেনের চিকিৎসা সাময়িকী নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
সম্প্রতি ব্রাজিলে করোনাভাইরাসের অতি উচ্চমাত্রার সংক্রামক ধরন শনাক্ত হয়েছে। বৈজ্ঞানিকভাবে এর নাম পি.১ হলেও চিকিৎসক ও বিজ্ঞানীদের কাছে এটি পরিচিতি পেয়েছে ব্রাজিল ভ্যারিয়েন্ট বা ব্রাজিল ধরন নামে।
সম্প্রতি এই ধরনটির ওপর ফাইজার-বায়োএনটেকের টিকা কার্যকর হবে কিনা তা পরীক্ষা করেছেন ফাইজার ও বায়োএনটেক এবং যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বিভাগের বিজ্ঞানীরা। পরীক্ষায় ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন এমন একাধিক ব্যক্তির রক্তের নমুনায় ব্রাজিল ধরনটি কতখানি সক্রিয় হতে পারে— তা পর্যবেক্ষণ করা হয়।
পরীক্ষায় দেখা গেছে, করোনাভাইরাসের প্রচলিত ধরনটির বিরুদ্ধে টিকার কার্যকারিতা যেমন ছিল, ব্রাজিল ধরনটির বিরুদ্ধেও তার কার্যকারিতা তেমনই; অর্থাৎ, যারা ইতোমধ্যে ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন, তাদের এই ভাইরাসের মাধ্যমে অসুস্থ হওয়ার সম্ভাবনা নেই।
তবে গবেষকদলের এক মুখপাত্র জানিয়েছেন, তারা আরও বিস্তৃত আকারে মাঠ পর্যায়ে টিকাদানের মাধ্যমে বিষয়টি পরীক্ষা করতে চান। বার্তাসংস্থা রয়টার্সকে ওই মুখপাত্র বলেন, ‘ব্রাজিল ধরনটির বিরুদ্ধে ফাইজারের টিকা কার্যকর, সে বিষয়টি নিশ্চিত। এখন এটি প্রতিষ্ঠিত করতে হলে মাঠ পর্যায়ে ব্যাপক টিকাদানের পথে যেতে হবে আমাদের।’
করোনা ভাইরাসের সূচালো অংশগুলোই (স্পাইক) মূলত সংক্রমণ ও মৃত্যুর জন্য দায়ী। ফাইজার, মডার্না, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা প্রভৃতি টিকাগুলোর কাজ মূলত এই স্পাইক ধ্বংস করার প্রোটিন মানবদেহে তৈরি করা।
গবেষকদলের মুখপাত্র জানিয়েছেন, প্রচলিত করোনাভাইরাসের তুলনায় ব্রিটেন, সাউথ আফ্রিকা ও ব্রাজিলে শনাক্ত হওয়া ভাইরাসের ধরনগুলোর সংক্রমণ ক্ষমতা অনেক বেশি।
করোনাভাইরাসের ব্রিটেন ও সাউথ আফ্রিকার ধরনগুলোর বিরুদ্ধে ফাইজার-বায়োএনটেকের টিকার কার্যকারিতা প্রমাণিত হয়েছিল আগেই। এবার এই তালিকায় যুক্ত হলো ব্রাজিল ধরন।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










