ব্রাজিলে বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৯ এএম, ৩০ অক্টোবর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে দুই মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এবারের বিমান দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।
সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। স্থানীয় সময় রোববার (২৯ অক্টোবর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যাক্রে প্রদেশে এই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যাক্রে প্রদেশে ছোট বিমান বিধ্বস্ত হয়ে এক শিশুসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। রোববার অ্যাক্রের প্রাদেশিক সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, একক ইঞ্জিনের সেসনা ক্যারাভান এই বিমানটি রিও ব্র্যাঙ্কো বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়।
প্রাদেশিক সরকার বলছে, বিমান দুর্ঘটনায় ১০ জন যাত্রী এবং সেইসাথে পাইলট ও কো-পাইলট সকলেই ঘটনাস্থলে মারা যান। আর ১০ যাত্রীর মধ্যে নয়জন প্রাপ্তবয়স্ক এবং অন্যজন শিশু। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে। যদিও নিহত যাত্রীদের জাতীয়তা কী তা এখনও স্পষ্ট নয়।
আল জাজিরা বলছে, বিধ্বস্ত বিমানটি ব্রাজিলের অ্যামাজোনাস প্রদেশের পার্শ্ববর্তী ছোট শহর এনভিরার দিকে যাচ্ছিল। স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায় এবং সেটি পেরু ও বলিভিয়ার সীমান্তবর্তী ব্রাজিলের প্রত্যন্ত অঞ্চলের একটি বনেও আগুনের সৃষ্টি করে।
প্রসঙ্গত, এর আগে গত সেপ্টেম্বরে অ্যামাজনাস প্রদেশে একটি ছোট জেট বিমান বিধ্বস্ত হলে ১৪ জন নিহত হয়েছিলেন। সেই দুর্ঘটনায় নিহতদের ১২ জন যাত্রী এবং দুজন ক্রু সদস্য- সবাই ব্রাজিলিয়ান পর্যটক ছিলেন।
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল