ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১৮:৪০:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৫ পিএম, ২৯ জানুয়ারি ২০২৪ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্রাজিলে মিনাস গেরিস রাজ্যে এক ইঞ্জিন বিশিষ্ট একটি বিমান বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছেন। রোববার (২৮ জানুয়ারি) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

দেশটির দমকল বাহিনী জানিয়েছে, বিমানটি দেশটির সাও পাওলো রাজ্যের ক্যাম্পিনাস থেকে উড্ডয়ন করে। এরপর স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে মধ্য আকাশেই বিধ্বস্ত হয়। এ ঘটনায় ৭ জন নিহত হলেও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, পাহাড়, ঘাস ও বনজঙ্গলে ঘেরা স্থানে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমানের ধংসস্তূপ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে।
এর আগে ২০২৩ সালে সেপ্টেম্বরে আমাজন বনে ব্রাজিলের একটি বিমান বিধ্বস্তের ঘটনায় ১৪ জন নিহত হয়। ইএমবি-১১০ মডেলের দুই ইঞ্জিন বিশিষ্ট বিমানটির নির্মাতা ব্রাজিলের প্রতিষ্ঠান এমব্রেয়ার। বিমানটিতে ১৮ জন যাত্রী বহনের সক্ষমতা ছিল।