ব্রাহ্মণবাড়িয়ায় দক্ষিণ আফ্রিকাফেরত ৭ জনের বাড়িতে লাল পতাকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ৩০ নভেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
করোনাভাইয়াসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ায় দক্ষিণ আফ্রিকাফেরত সাতজনের বাড়িতে লাল পতাকা টাঙানো হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা প্রত্যেকের বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দেন। এরপর তাদের প্রত্যেককে হোম কেয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৬ থেকে ২৪ নভেম্বরের মধ্যে দক্ষিণ আফ্রিকা থেকে সাতজন বাংলাদেশি নাগরিক ব্রাহ্মণবাড়িয়ায় আসেন। এরা হলেন- কসবা উপজেলার খাড়েরা গ্রামের আলমগীর হোসেন ভূঁইয়া, তার স্ত্রী তাহেরা আক্তার, তাদের শিশু কন্যা আলীশা, একই উপজেলার সৈয়দাবাদ গ্রামের লোকমান মিয়া, আল আমিন, নবীনগর উপজেলার সীকানীকা গ্রামের রাজু সরকার এবং বাঞ্ছারামপুর উপজেলার খোশকান্দি গ্রামের আতিকুর রহমান।
দক্ষিণ আফ্রিকাফেরত আলমগীরের বড় ভাই সালেহ আহমেদ ভূঁইয়া বলেন, ওমিক্রনের বিষয়ে সতর্কতা হিসেবে বাড়িতে আসার পর থেকে আলমগীর বাড়ির বাইরে বের হয়নি। সে ঘরের মধ্যেও মাস্ক পরে সতর্ক অবস্থায় চলাফেরা করছে।
এর আগে গতকাল সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় করোনা প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির জরুরি সভায় দক্ষিণ আফ্রিকাফেরত ওই সাতজনের বাড়িতে লাল পতাকা টাঙানোর সিদ্ধান্ত হয়।
কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুপ পাল জানান, সামাজিক সংক্রমণ রোধে দক্ষিণ আফ্রিকাফেরতদের হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তাদের শরীরে কোনো উপসর্গ থাকলে নমুনা সংগ্রহ করা হবে। করোনা শনাক্ত হলে আইসোলেশনে রাখা হবে।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম



