ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৬ এএম, ১১ মার্চ ২০২০ বুধবার
ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী নদিন ডোরিস
এবার ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী নদিন ডোরিস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি নিজেই এ তথ্য জানান। তিনি যুক্তরাজ্যের প্রথম কোনো এমপি, যিনি করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
এদিকে সরকারের সিনিয়র অন্য কোনো কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কিনা সে ব্যাপারে উৎকন্ঠা বৃদ্ধি পেয়েছে। খবর এএফপি’র।
কনজারভেটিভ দলের এই আইন প্রণেতা বলেন, ‘আমি নিশ্চিত করছি যে আমার করোনাভাইরাস ধরা পড়েছে। ফলে আমি অন্যদের কাছ থেকে নিজেকে বিচ্ছিন্ন রেখেছি।‘
তিনি আরো জানান, স্বাস্থ্য কর্মকর্তারা জানার চেষ্টা করছেন কোথায় তিনি এ ভাইরাসে আক্রান্ত হলেন।
এ পর্যন্ত ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে ৩৭০ জনেরও বেশি লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ জানিয়েছে, ভাইরাস আক্রান্ত পরীক্ষা করার সক্ষমতা বাড়িয়ে চলেছে তারা। প্রতি দিন কমপক্ষে ১০ হাজার লোককে পরীক্ষা করতে পারবে তারা। এখন সেখানে দিনে দেড় হাজার লোককে পরীক্ষা করা হচ্ছে।
করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রাজনীতিবিদ ডোরিস। টাইমসের খবরে বলা হয়, তিনি প্রধানমন্ত্রী বোরিস জনসনসহ কয়েকশ’ লোকের সংস্পর্শে এসেছিলেন।
ওই সংবাদপত্র জানায়, করোনাভাইরাসের ঘোষণা দেয়া নথিপত্রে স্বাক্ষর করার সময় শুক্রবার তিনি অসুস্থতা অনুভব করেন।
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- ব্রাজিলের খেলা দেখে নারী সমর্থকের বমি, অতঃপর...
- কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত











