ব্রেড মালাই রোল
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৬ এএম, ১০ এপ্রিল ২০২২ রবিবার
ফাইল ছবি
মিষ্টি খেতে কেই না ভালোবাসে। যতই আধুনিক যা কিছুই খাওয়া হোক না কেন শেষপাতে মিষ্টি না হলে খাওয়াটা ঠিক সম্পূর্ণ হয় না। তবে, সবসময় যে হাতের কাছে বা বাড়িতে মিষ্টি থাকবে তাও কিন্তু নয়। আর তাই আজ দুধ ও পাউরুটি দিয়ে অসাধরণ একটি ডেজার্ট তৈরির রেসিপি ব্রেড মালাই রোল। চলুন তবে দেখে নেয়া যাক কিভাবে বানাবেন।
কী কী লাগবে
১. ব্রেড ৮ পিস
২. আমন্ড ৮টা
৩. ১/২ কাপ জাল দেওয়া দুধ
পুর তৈরি করার জন্য
১. মাখন ১ চামচ
২. ফুল ফ্যাট দুধ ১ কাপ
২. গুঁড়ো দুধ ১/২ কাপ
৩. চিনি ৩ টেবিল চামচ
মালাই তৈরি করার জন্য
১. ফুল ফ্যাট দুধ ২ কাপ
২. গুঁড়ো দুধ ৩/৪ কাপ
৩. চিনি ১/২ কাপ
কীভাবে বানাবেন
পুর তৈরি
১. কড়াই গরম করে মাখন দিতে হবে।
২. মাখন গলে গেলে দুধ, গুঁড়ো দুধ, চিনি সব দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে।
৩. অনবরত নাড়তে হবে। মাঝে মাঝে ফ্লেম বাড়িয়ে কমিয়ে নিতে হবে।
৪. মিশ্রণটি একবারে কড়াই এর গা মাখা হয়ে শুকিয়ে এলে তুলে নিতে হবে।
৫. ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা হলেই মিশ্রণটা একটু ঝরঝরে হয়ে যাবে।
মালাই তৈরি
১. কড়াই-এ দুধ বসিয়ে দিতে হবে।
২. এবার গুঁড়ো দুধ ও চিনি দিয়ে ভালো করে নাড়তে হবে যাতে মিশে যায়।
৩. দুধটা নাড়িয়ে নাড়িয়ে যে পরিমাণ ছিল তার ২/৩ ভাগ করতে হবে।
৪. ঘন মালাই তৈরি। এবার এটা একটা পাত্রে ঢেলে রাখতে হবে।
ব্রেড মালাই রোল তৈরি
১. ব্রেড গুলোর চারপাশের শক্ত অংশটা কেটে বাদ দিতে হবে।
২. এবার একটা বেলুনি দিয়ে ব্রেডগুলো পাতলা করে বেলে নিতে হবে। সাইডগুলো সমান করার জন্য আবার কেটে নিতে হবে।
৩. পুরের জন্য তৈরি করা মিশ্রণটা থেকে অল্প করে নিয়ে একটা ব্রেড স্লাইস এর উপর একপাশ করে রাখতে হবে।
৪. এবার রোল-এর মত রোল করে নিতে হবে।
৫. জাল দেওয়া যে দুধটা নিয়েছিলাম সেটা থেকে অল্প করে দুধ নিয়ে রোল এর মুখটা চিপে চিপে বন্ধ করতে হবে।
৬. এইভাবে প্রতিটি ব্রেড রোল তৈরি করে নিতে হবে।
৭. একটি ফ্ল্যাট পাত্রে ব্রেড রোলগুলো পাশাপাশি সাজিয়ে রাখতে হবে (উপরে উপরে রাখলে হবে না)
৮. এবার আগের তৈরি করা মালাইটা উপর থেকে ঢেলে দিতে হবে। (খেয়াল রাখতে হবে মালাই যেন বেশি গরম না থাকে খুব হালকা গরম থাকতে হবে।)
৯. আমন্ডগুলো টুকরো করে কেটে উপরে ছড়িয়ে দিতে হবে।
১০. ১ ঘন্টা রেখে দিলেই তৈরি ব্রেড মালাই রোল। এই ১ঘন্টা ফ্রিজে রেখে দিলে আর ভালো হবে। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন ব্রেড মালাই রোল।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ




