ব্রয়লার মুরগির কেজি ৩০০ ছুঁই ছুঁই
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৯ এএম, ২১ মার্চ ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
গত কয়েক সপ্তাহ ধরেই মুরগির বাজারে অস্থিরতা চলছে। অতীতের সব রেকর্ড ছাড়িয়ে এখন ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ৩০০ টাকা ছুঁই ছুঁই অবস্থা।
সোমবার (২০ মার্চ) রাজধানীর রামপুরা, মালিবাগ ও সেগুনবাগিচা বাজার ঘুরে এমন তথ্য জানা গেছে।
বাজার ঘুরে জানা যায়, গত শুক্রবার প্রতি কেজি ব্রয়লার মুরগি ২৫০ থেকে ২৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আজ সোমবার তা বিক্রি হচ্ছে ২৮০ থেকে ২৯০ টাকা পর্যন্ত। সে হিসাবে গত তিনদিনে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। মাসখানেক আগেও প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ছিল ১৫০ থেকে ১৬০ টাকা।
বিক্রেতারা বলছেন, বাজারে এমনিতেই মুরগির সরবরাহ কম। তার ওপর গত দুদিনে বৃষ্টিতে সরবরাহ আরও কমেছে। এর ফলে বাজারে মুরগির দামও বেড়ে গেছে।
সেগুনবাগিচা বাজারের ব্রয়লার বিক্রেতা ফরিদ হোসেন জানান, রোববার রাতে রাজধানীর কাপ্তান বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ২০ থেকে ২২ টাকা বেশি গেছে। তার আগের রাতে আরও ৫-৬ টাকা বেড়েছে। সবমিলে শুক্রবারের পর সোমবার পর্যন্ত প্রতি কেজিতে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।
তিনি জানান, এক মাসের ব্যবধানে বাজারে সোনালি মুরগির দাম কেজিতে ৫০ থেকে ৮০ টাকা। কয়েক সপ্তাহ আগে সোনালি মুরগি বিক্রি হয়েছে প্রতি কেজি ৩২০ থেকে ৩৩০ টাকায়। এখন সেটা ৩৭০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে গত এক মাসে দেশি মুরগির দামেও বড় পার্থক্য হয়েছে। মাসখানেক আগেও দেশি মুরগির কেজি ৫০০ টাকার কমে পাওয়া যেত। এখন তা বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৫৭০ টাকায়।
বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বলেন, খাদ্য ও বাচ্চার মূল্যবৃদ্ধির ফলে মুরগির দাম বেড়েছে। তবে এখনকার দাম মাত্রাতিরিক্ত। এত বেশি দামে ব্রয়লার মুরগি বিক্রি হোক, সেটি আমরাও চাই না। কারণ প্রান্তিক খামারিরা বাড়তি দাম পাচ্ছেন না। এ মুনাফা নিয়ে যাচ্ছে করপোরেট কোম্পানিগুলো।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা








