বড় জয়ে প্রস্তুতি সম্পন্ন করল বাংলাদেশের মেয়েরা
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৭ এএম, ১৭ জানুয়ারি ২০২৬ শনিবার
ছবি: সংগৃহীত
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে অংশ নিতে নেপালে অবস্থান করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাছাইপর্ব শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেললেন নিগার সুলতানা জ্যোতিরা। জিতেছেন দুটি ম্যাচেই। শেষ প্রস্তুতি ম্যাচে শুক্রবার থাইল্যান্ড নারী দলকে ৩৪ রানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
নেপালের মুলাপানিতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলীয় ১৯ রানের মাথায় সাজঘরে ফেরেন দিলারা আক্তার। আউট হওয়ার আগে করেন ৬ রান। এদিকে দুটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে ২৯ বলে ৩১ রান করে আউট হন আরেক ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস।
এরপর দলকে ৫১ রানের জুটি উপহার দেন শারমিন আক্তার ও দলনেতা নিগার সুলতানা জ্যোতি। ৩১ বলে ২৮ রানে শারমিন ও ২২ বলে ২৮ রানে জ্যোতি আউট হন। আর শেষদিকে মাত্র ১৪ বলে স্বর্ণা আক্তার ও ১৫ বলে ২৪ রানে শবানা মোস্তারি অপরাজিত থাকেন। ২০ ওভারে ৪ উইকেটে ১৪৯ রান করেন বাংলাদেশ।
১৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে থাইল্যান্ড। ব্যাট হাতে দশের ঘর স্পর্শ করতে পেরেছেন মাত্র দুজন ব্যাটার। ফিফটির দেখা পেয়েছেন নান্নাপাত কোনছারেকাই। ৪৮ বলে ৫২ রান আসে তার ব্যাট থেকে। আর ১৮ বলে ২৫ রান করেন ছানিডা সুথিরুয়াগ। থাইল্যান্ড ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১১৭ রান।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন ফারিয়া তৃষ্ণা। একটি করে উইকেট নেন তিনজন বোলার। ম্যাচসেরা নির্বাচিত হন স্বর্ণা আক্তার।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








