ভাই-বোনকে বাঁচিয়ে নিজে প্রাণ দিলেন সৌদি তরুণী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৫ এএম, ৬ আগস্ট ২০২৩ রবিবার
নিহত ২১ বছর বয়সী সৌদি তরুণী রিমা মান্না রশিদ।
মারাত্মক এক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মাত্র ২১ বছর বয়সী সৌদি তরুণী রিমা মান্না রশিদ। তবে তার এমন মৃত্যুকে বীরত্ব এবং সাহসী বলে আখ্যায়িত করছেন সৌদি আরবের সর্বমহলের জনসাধারণ। মূলত নিজের জীবন দিয়েই ছোট তিন ভাই-বোনকে বাঁচিয়ে দিয়েছেন রিমা।
জানা গেছে, আর কয়েক দিন পরই সৌদি আরবের কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ার পোর্টে নতুন চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল রিমার। তবে চাকরিতে যোগ দেওয়ার আগে পরিবারের সদস্যদের নিয়ে গ্রীষ্মকালীন অবকাশ যাপনে যাচ্ছিলেন তিনি। গন্তব্য ছিল রিজাল আলমা প্রদেশের হাসওয়া নামে একটি গ্রামে। পথে একটি পাহাড়ি রাস্তায় তাদের বহন করা গাড়িটিতে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
এ অবস্থায় বিষয়টি পর্যবেক্ষণের জন্য গাড়ি থেকে নেমে যান রিমার বাবা ও বড় ভাই। কিন্তু তারপরই ঘটে মর্মান্তিক ঘটনা। গাড়িটি হঠাৎ পাহাড়ি ঢাল বেয়ে তীব্র বেগে ছুটতে শুরু করে।
এমন পরিস্থিতির মধ্যেও অত্যন্ত সাহসের সঙ্গে গাড়িতে থাকা ছোট তিন ভাই-বোনকে অনেক চেষ্টায় বাইরে ছুড়ে মারেন রিমা। তবে ভাই-বোন বেঁচে গেলেও নিজে শেষ পর্যন্ত বাঁচতে পারেননি। গাড়িটি পাহাড়ের প্রায় ৪০০ মিটার নিচে গিয়ে আছড়ে পড়ে এবং তিন টুকরো হয়ে যায়। মাথায় মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন রিমা।
ঘটনার বর্ণনা দিয়ে কান্নাজড়িত কণ্ঠে রিমার বাবা জানান, রিমা চাইলেই নিজেকে বাঁচাতে পারতো। কারণ, সে দরজার পাশেই বসেছিলেন। তবে সে এটি না করে ছোট ভাই-বোনের প্রাণ বাঁচানোকেই প্রাধান্য দিয়েছে ।
রিমার মৃত্যুর খবরটি দিয়ে তার এক আত্নিয় সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘পরিবারের প্রতি রিমার ভালোবাসার কথা সবাই জানে। কিন্তু জীবন উৎসর্গ করার আগে ভাই-বোনদের কাছে মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন রিমা। অবশেষে নিজের শেষ নিশ্বাস দিয়ে ভাই বোনদের জীবন রক্ষা করে গেলেন।’
রিমার এমন সাহসিকতা এবং ভাই বোনদের প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সৌদি আরবের সর্বস্তরের জনসাধারণ।
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব











