ভাঙা হচ্ছে না সাফজয়ী মাসুরার বাড়ি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩৫ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
সাফজয়ী ফুটবলার মাসুরা পারভীনের বাড়িতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের দেওয়া লাল ক্রস চিহ্ন মুছে দিয়েছেন সাতক্ষীরার জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফুল ও মিষ্টি নিয়ে জেলা প্রশাসক সাতক্ষীরা শহর থেকে চার কিলোমিটার দূরে বেতনা নদীর তীরে বিনেরপোতা এলাকায় মাসুরাদের বাড়িতে যান।
এ সময় মাসুরার পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে জেলা প্রশাসক সড়ক ও জনপথ বিভাগের দেওয়া মাসুরাদের বাড়িটি ভাঙার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে লাল ক্রস চিহ্ন মুছে দেন। যতদিন মাসুরার বাবার স্থায়ী বাড়ির ব্যবস্থা না হবে ততদিন বর্তমান বাড়িটি ভাঙা হবে না বলে জানান জেলা প্রশাসক।
মাসুরার বাবা রজব আলী জেলা প্রশাসককে জানান, সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দীন থাকাকালে সরকারি এই আট শতক জায়গা তাকে বন্দোবস্ত দেওয়া হয়। এ বাড়িটি ভেঙে দিলে এখন নিরুপায় হয়ে যাবেন। কারণ থাকার বিকল্প ব্যবস্থা নেই তার। একটি স্থায়ী থাকার ব্যবস্থা করার জন্য তিনি জেলা প্রশাসকের কাছে দাবি জানান।
জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির বলেন, মাসুরার বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। মাসুরার বাবার বাড়িটি সড়ক ও জনপথ বিভাগ থেকে ভেঙে দেওয়ার জন্য লাল ক্রস চিহ্ন দেওয়া হয়েছিল। যতদিন মাসুরার বাবার স্থায়ী থাকার ব্যবস্থা না হবে ততদিন এই বাড়িটি সড়ক ও জনপথ বিভাগ ভাঙবে না। সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, সাফজয়ী ফুটবলার সাবিনা ও মাসুরা সাতক্ষীরায় আসলে তাদের সংবর্ধনা দেওয়া হবে। এ বিষয়ে গতকাল বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে একটি প্রস্তুতি বৈঠক করা হয়েছে।
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচনী প্রচারণায় কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- জাইমা রহমানকে সামনে আনা বিএনপির কৌশল
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি
- ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার
- ইসির ‘দায়িত্বহীনতায়’ সাংবাদিকদের তথ্য ফাঁস
- ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম
- ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- এমএড ডিগ্রিধারী শিক্ষকের বেতন সুবিধা বাড়ল
- স্তন ক্যানসার চিকিৎসায় ‘গেম-চেঞ্জার’ নতুন এক পরীক্ষা
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আ.লীগ নেতাদের সাক্ষাৎ
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- অন্তর্বর্তী সরকার: প্রতিরক্ষা ক্রয়ে বিশেষ মনোযোগ
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা
- আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান
- ভিটামিন বি১২ এর ঘাটতিতে শরীরে যেসব ক্ষতি হয়











