ভারতকে গুড়িয়ে বাংলাদেশের মেয়েদের ইতিহাস
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৫ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
নারী সাফ চ্যাম্পিয়নশিপ-২০২২ এর ‘এ’ গ্রুপের তৃতীয় ম্যাচে শক্তিশালী ভারতকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচ থেকে পূর্ণ ৯ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। অন্যদিকে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এই প্রথম পরাজয়ের স্বাদ পেল ভারতের মেয়েরা। আর বাংলাদেশের মেয়েরা ১২ বছরের চেষ্টায় ১১তম মুখোমুখিতে প্রথমবার হারালো ভারতকে।
আজ মঙ্গলবার রাতে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এমন জয়ে জোড়া গোল করেছেন সিরাত জাহান স্বপ্না। অপর গোলটি করেছেন শ্রীমতি কৃষ্ণা রানী সরকার।
শনিবার রাতে ভারত বড় ব্যবধানে মালদ্বীপকে হারালে বাংলাদেশ ও ভারতের সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়ে যায়। আজ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নেমেছিল বাংলাদেশ ও ভারত। সেই লক্ষ্যে শুরুতেই দারুণভাগে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ১২ মিনিটেই সিরাত জাহান স্বপ্নার গোলে লিড নেয় বাংলাদেশ।
এ সময় বক্সের বাইরে থেকে স্বপ্নাকে বক্সের মধ্যে বল দেন কৃষ্ণা। তখন স্বপ্নার সামনে ছিলেন কেবল ভারতের গোলরক্ষক। ডান পায়ের জোরালো শটে কাছের পোস্ট দিয়ে বল জালে জড়ান তিনি।
২২ মিনিটে কৃষ্ণার গোলে ব্যবধান দ্বিগুণ হয়। বিরতির পর ৫৩ মিনিটে স্বপ্না তার জোড়া গোল পূর্ণ করেন। তাতে বাংলাদেশ এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
সেমিফাইনালে শুক্রবার দুপুরে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। আর সন্ধ্যায় নেপালের মুখোমুখি হবে ভারত।
এর আগে সাবিনার জোড়া গোলে গ্রুপপর্বের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এরপর সাবিনার হ্যাটট্রিকে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল লাল-সবুজের জার্সিধারীরা।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






