ভারতিয় প্রবীণ ইউটিউবার মাস্তানাম্ম মারা গেছেন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪১ এএম, ৬ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
বিশ্বের সবচেয়ে বয়োবৃদ্ধ ইউটিউবার ভারতের ১০৭ বছর বয়সী মাস্তানাম্মা মারা গেছেন। তিনিই বিশ্বের সবচেয়ে প্রবীণ ইউটিউবার ছিলেন।
মাস্তান্নামা তার খুব অসাধারণ কিছু রান্নার রেসিপি ইউটিউবে শেয়ার করার পর বিপুল খ্যাতি পেয়েছিলেন। তার ইউটিউব ভিডিওগুলো দেখেছেন লাখ লাখ মানুষ।
তার রান্নার অন্যতম বৈশিষ্ট্য ছিল এগুলো একেবারেই স্থানীয়ভাবে উৎপাদিত জিনিস দিয়ে খুবই সনাতনী পদ্ধতিতে করা। তার ভিডিওগুলোতে দেখা যায়, তিনি গ্রামে খোলা মাঠে বসে রান্না করছেন। তার রান্নার সাজ-সরঞ্জাম খুবই সামান্য। তিনি সব্জি কুটতেন বটি দিয়ে। তরকারির খোসা ছাড়াতেন খালি হাতে নখ দিয়ে। আর খাবার পরিবেশন করা হতো কলাপাতায় করে।
'কান্ট্রি ফুডস' নামে তার ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবার ছিল দশ লাখের বেশি। ইউটিউবে তার যে কয়েকশো রান্নার ভিডিও রয়েছে, তার মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে 'তরমুজ চিকেন।'
এটি শতবর্ষী এই নারীর রান্না নিয়ে ইউটিউব চ্যানেল। তার রান্না ইউটিউবে আপলোড করা হয়। ইউটিউব চ্যানেলটি আসলে চালাতেন তার নাতি এবং নাতির বন্ধু-বান্ধব। ২০১৬ সালে এটি চালু হওয়ার সঙ্গে সঙ্গে দারুণ জনপ্রিয় হয়ে উঠে।
মাস্তানাম্মার জন্ম অন্ধ্র প্রদেশে। ২০১৭ সালে তিনি বিবিসিকে একটি সাক্ষাৎকার দেন। তখন তিনি জানিয়েছিলেন তার বয়স ১০৬ বছর।
কান্ট্রি ফুডস ইউটিউব চ্যানেলে সোমবার মাস্তানাম্মার মৃত্যুর কথা ঘোষণা করা হয়। এরপর অনেকেই সোশ্যাল মিডিয়ায় তার রেসিপির প্রশংসা করেছেন, তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






