ভারতীয় অভিনেত্রী সেজল শর্মার আত্মহত্যা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৬ পিএম, ২৫ জানুয়ারি ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
ভারতের অভিনেত্রী সেজল শর্মা আত্মহত্যা করেছেন। সম্প্রতি বলিউড অভিনেতা কশুল পাঞ্জাবির মৃত্যুর শোক কাটতে না কাটতেই এমন দু:সংবাদ শোকের ছায়া নেমে এসেছে বলিউড অঙ্গনে। এই অভিনেত্রী আত্মহত্যা নিয়ে শোরগল শুরু হয়েছে। খবর এনডিটিভির।
টাইমস অব ইন্ডিয়ার কাছে এখবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন, সেজলের সহ অভিনেতা অরু কে বর্মা। তিনি বলেছেন, ‘হ্যাঁ এটা সত্যি। আমি খবরটা শুনে শকড। আমি এখনও এই খবরটা বিশ্বাস করতে পারছি না।
তিনি জানিয়েছেন, অভিনেত্রীর সঙ্গে তার ১০ দিন আগেই দেখা হয়েছিল। রবিবারও হোয়াটসঅ্যাপে তার সঙ্গে চ্যাট হয় বলেও জানান তিনি।
বর্মা বলেন, অভিনেত্রীর পরিবার সকালে এই আত্মহত্যার ঘটনা আবিষ্কার করে। কিন্তু বর্মা নিজে জানিয়েছেন, তিনি মনে করেন এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে। তিনি জানিয়েছেন, অভিনেত্রীর শেষকৃত্য সম্পন্নের জন্য তার পরিবার দেহ উদয়পুরে নিয়ে গিয়েছে।
কেন এই আত্মহত্যার পথ অভিনেত্রী বেছে নিলেন সেসম্পর্কে কোনো প্রমাণ পাওয়া যায়নি। রিপোর্টে দাবি করা হয়েছে, হয়ত নিজের ব্যক্তিগত কারণের জন্যই এই চরম সিদ্ধান্ত নেন অভিনেত্রী।
‘দিল তো হ্যাপি হ্যায় জি’র মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন সেজল। ওই সিরিয়ালে সিম্মি খোসলার চরিত্রে অভিনয় করেছিলেন সেজল। এর পাশাপাশি ‘আজাদ পারিন্দে’র মতো ওয়েবসিরিজেও কাজ করেছেন তিনি। আমির খান, রোহিত শর্মার মতো তারকাদের সঙ্গেও বিজ্ঞাপন করেছেন তিনি।
-জেডসি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?








