ভারতের কাছে হেরে গেল টাইগ্রেসরা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২০ পিএম, ২২ মার্চ ২০২২ মঙ্গলবার
ভারতের বিপক্ষে নারী বিশ্বকাপের ম্যাচে ১১০ রানে হেরেছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত।
হ্যামিল্টনে ভারতের বিপক্ষে নারী বিশ্বকাপের ম্যাচে ১১০ রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। আগে ব্যাট করে বাংলাদেশের সামনে ২৩০ রানের লক্ষ্য দেয় ভারত। জবাব দিতে নেমে ১১৯ রানে অলআউট হয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।
উইকেটটা এমনিতেই স্লো ছিল। ভারতের বোলাররা ছিলেন শক্তিশালী। এর মধ্যে দুয়েকজন বল করেছেন আরও স্লো। রান তুলতে তাই বাংলাদেশকে করতে হয়েছে বেশ কষ্ট। মাঝে ব্যতিক্রম হয়ে থেকেছেন সালমা খাতুন। ইন্টেন্ট ছিল, শটও খেলেছেন। কিন্তু একার লড়াইয়ে আর কতটুকু যাওয়া যায়!
ভারতকে জবাব দিতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ৫ ওভার শেষে স্কোরবোর্ডে কেবল ১২ রান। এই চাপের মধ্যে নিজের উইকেট দিয়ে আসেন শারমিন আক্তার। গায়কোয়াডের অফ স্টাম্পের বাইরের বল প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা স্নেহা রানার হাতে ক্যাচ তুলে দেন তিনি।
তিন নম্বরে খেলতে নামা ফারজানা হককেও বেশ কিছুক্ষণ ভুগতে হয়। ১১ বল খেলেও কোনো রান করতে পারেননি তিনি। পূজা বস্ত্রাকারের বলে এলবডব্লিউয়ের ফাঁদে পড়েন ফারজানা। অধিনায়ক নিগার সুলতানাও ১১ বলে ৩ রান করে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরত যান।
এর মাঝে এবারের টুর্নামেন্টে বাংলাদেশের পক্ষে প্রথম ছক্কা হাঁকান মুর্শিদা খাতুন। এই ওপেনার ৫৪ বলে ১৯ রান করে সাজঘরে ফেরত যান। ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশের পক্ষে এরপর হাল ধরেন সালমা খাতুন ও লতা মণ্ডল।
দুজন মিলে ৪০ রানের জুটি গড়েন। ৪ চারে ৩৫ বলে ৩২ রান করে সালমা আউট হলে এই জুটি ভেঙে যায়। ঝুলি গোস্বামীর বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন তিনি। ৪৬ বলে ২৪ রান করে ফেরেন লতা মণ্ডল।
এর আগে শুরুতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৭৪ রান যোগ করেন ভারতের দুই ওপেনার। মারমুখী শেফালি ভার্মা জাহানারা আলমের এক ওভারেই হাঁকান তিন চার। ম্যাচের নিয়ন্ত্রণ যখন ধীরে ধীরে ফসকে যাচ্ছে তখনই বাংলাদেশকে খেলায় ফেরান নাহিদা আক্তার।
তার শট বল পুল করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ তুলে দেন স্মৃতি মান্দানা। ৩ চারে ৫১ বলে ৩০ রান করেন তিনি। পরের ওভারের তৃতীয় বলেই ভয়ংকর হতে থাকা শেফালিকে ফেরান রিতু মণি।
এগিয়ে এসে তার বল খেলতে চেয়েছিলেন তিনি। ৪২ বলে ৪২ রান করেন শেফালি। এরপর মিতালি রাজকে একেবারেই শূন্য রানেই সাজঘরের পথ দেখান রিতু।
ইয়াশকিতা ভাটিয়ার সঙ্গে এরপর ইনিংস মেরামতের কাজ শুরু করেছিলেন হারমানপ্রিত কার। কিন্তু তাকে দুর্দান্তভাবে রান আউট করেন ফারজানা হক। ৩৩ বলে ১৪ রান করেন তিনি। তার সঙ্গী ভাটিয়া অবশ্য তুলে নেন ফিফটি।
৮০ বলে ৫০ রান করা এই ব্যাটারকেও ফেরান রিতু। নাহিদা আক্তারের হাতে ক্যাচ তুলে দেন তিনি। মাঝে ঝিমিয়ে পড়া ভারতের ইনিংসকে শেষদিকে আবারও জাগিয়ে তুলেন পূজা বস্ত্রাকার ও স্নেহা রানা।
২৩ বলে ২৭ রান করে শেষ ওভারে জাহানারা আলমের বলে স্নেহা সাজঘরে ফেরত গেলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন পূজা। ২ চারে ৩৩ বলে ৩০ রান আসে তার ব্যাট থেকে। বাংলাদেশের পক্ষে ১০ ওভার বল করে ৩৭ রান দিয়ে তিন উইকেট নেন পূজা। এছাড়া নাহিদা ২ ও জাহানারা নেন একটি উইকেট।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল



