ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১৭:৩৩:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৮ এএম, ৬ অক্টোবর ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। বাংলাদেশকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে চলে গেল ভারত।
 আজ শুক্রবার জিজিয়াং বিশ্ববিদ্যালয় মাঠে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস থামে মাত্র ৯৬ রানে। যে রান তুলতে কোনো অসুবিধাই হয়নি ভারতের।
মাত্র ৯.২ ওভারে জয় নিশ্চিত করে তারা।
সেমিফাইনালে হেরে সোনা জয়ের স্বপ্নভঙ্গ হলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আগামীকাল সকালে ব্রোঞ্জ পদকের লক্ষ্যে খেলবে সাইফ হাসানের দল। যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকবে আজ দ্বিতীয় সেমিফাইনালের পরাজিত দল- পাকিস্তান অথবা আফগানিস্তান।
মিনিট পনেরোর মধ্যেই বদলে গেল দৃশ্যপট। যে উইকেটে বাংলাদেশের ব্যাটসম্যানরা রীতিমতো ধুঁকছিলেন। সেই উইকেটেই ভারতের ব্যাটসম্যানরা টর্নেডো গতিতে ব্যাটিং করেছেন। ৯৭ রানের টার্গেট মাত্র দশ ওভারের মধ্যেই করেছে।