ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১২ পিএম, ২৬ জানুয়ারি ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
ভারতজুড়ে পালিত হচ্ছে দেশটির ৭৫তম প্রজাতন্ত্র দিবস। দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু শুক্রবার (২৬ জানুয়ারি) দিল্লিতে কার্তব্য পথ থেকে ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপনে নেতৃত্ব দেবেন। এ দিন কুচকাওয়াজের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
১৯৫০ সাল থেকে ভারতে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। আধুনিক ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য দিন এটি। এদিনেই কার্যকর হয়েছিল ভারতীয় সংবিধান। এদিন ভারত এক রিপাবলিকান ইউনিট হয়ে ওঠে। এই বিশেষ দিনে প্রথম প্রেসিডেন্ট ড. রাজেন্দ্র প্রসাদ গভর্নমেন্ট হাউসের দরবার হলে শপথ নেন।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে প্রতি বছরই দিনটিতে ভারতে একটি কুচকাওয়াজের আয়োজন করা হয়। আর এই ঐতিহ্যবাহী কুচকাওয়াজে আমন্ত্রিত থাকেন একজন করে রাষ্ট্রনেতা। এবার আমন্ত্রিত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি এবারের প্রধান অতিথি।
প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য বিপুল! প্রতি বছর দিল্লিতে কুচকাওয়াজের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত থাকে সামরিক বাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর বিভিন্ন রেজিমেন্ট। অশ্বারোহী দলও অনুষ্ঠানের জন্য সুন্দরভাবে উপস্থাপিত হয়। বিভিন্ন রাজ্যের জন্য নির্দিষ্ট গান বাজানো হয়। সব মিলিয়ে একটা সুন্দর ছবি তৈরি হয় এদিন।
ভারত ১৯৪৭ সালের ১৫ অগাস্ট স্বাধীন হয়েছিল। কিন্তু ১৯৫০ সালের ২৬ জানুয়ারি গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক ও সার্বভৌম এক রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে ভারত। পরবর্তীকালে ২৬ জানুয়ারি দিনটিকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়। সেই সঙ্গে দিনটি ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবেও স্বীকৃতি পায়।
১৫ অগাস্টকে ভারতের স্বাধীনতা দিবস পালন করা হয় কারণ, এই দিনে ভারত ব্রিটিশশাসন থেকে মুক্তি পেয়েছিল। আর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয় কারণ, সংবিধানের সহযোগিতায় এদিনই একটি গণতান্ত্রিক, প্রজাতান্ত্রিক ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ভারত।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক






