ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ২:৫১:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

ভারতে জনপ্রিয়তার শীর্ষে সানি

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২০ পিএম, ১৫ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

হাল সময়ে বলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমায় কাজ করছেন বিতর্কিত অভিনেত্রী সানি লিওন। খোলামেলা দৃশ্যে অভিনয় জন্য শুরু থেকেই আলোচনায় ছিলেন তিনি। এছাড়া সানি লিওনের পারফর্ম করা প্রতিটি আইটেম গানই জনপ্রিয়তা পেয়েছে।

সম্প্রতি গুগল ইন্ডিয়ার সার্চ রেজাল্টের তালিকা প্রকাশ্যে এসেছে। গুগল সার্চে এখন এক নম্বরে রয়েছেন সানি লিওন। 

প্রতিবেদনে বলা হয়, ভারতের বেশির ভাগ মানুষ গুগলে টাইপ করেছেন সানি লিওনের নাম। গুগলের পক্ষ থেকে জানানো হয়, ভারতের সব থেকে বেশি সার্চ হয়েছে সানি লিওনের ভিডিও ও সানি লিওনের বায়োগ্রাফি।

শুধু তাই নয় ছবি ডাইনলোডের সংখ্যাও অনেক এগিয়ে সানি। গুগলের তথ্য, ভারতে সানি লিওনের পর সব থেকে বেশি সার্চ হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম। বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীর ভাষণ বেশিবার সার্চ করা হয়েছে। তার পরে শাহরুখ খান ও সালমান খান। দুই নায়কের ছবি ও সিনেমাই সবচেয়ে বেশি সার্চ হয়েছে।

-জেডসি