ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদপৃষ্ট হয়ে নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৭ এএম, ৩ মে ২০২৫ শনিবার
সংগৃহীত ছবি
ভারতের একটি ধর্মীয় অনুষ্ঠানে মর্মান্তিক পদপৃষ্টের ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৫০ জনের বেশি আহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
শনিবার (৩ মে) ভোরে গোয়ার শিরগাঁওয়ে ঐতিহ্যবাহী লাইরাই দেবী যাত্রার সময় হাজারো ভক্ত মন্দিরে সমবেত হলে এই দুর্ঘটনা ঘটে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় প্রশাসনের প্রাথমিক ধারণা, অতিরিক্ত ভিড় ও পর্যাপ্ত ভিড় নিয়ন্ত্রণের অভাবে এই দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বিষয়টি নিশ্চিত করে গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে জানান, আহতদের চিকিৎসায় গোয়া মেডিকেল কলেজ ও আশপাশের হাসপাতালগুলোতে অতিরিক্ত চিকিৎসক ও আইসিইউসহ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত আটজনকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে দুজনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলেও জানান তিনি।
এ ঘটনায় প্রকাশ করে গোয়ার মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে পরিস্থিতির খোঁজ নেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। ক্ষতিগ্রস্তদের পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।
প্রসঙ্গত, প্রতি বছর শিরগাঁওয়ে লাইরাই দেবীর যাত্রা উপলক্ষে হাজারও ভক্ত উপস্থিত হন। ‘আগ্নিদিভ্য’ বা আগুনের ওপর হাঁটার মতো বিশেষ ধর্মীয় আচার-অনুষ্ঠানের জন্য এই উৎসব বিশেষভাবে পরিচিত।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু











