ভারতে বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৭ এএম, ১০ অক্টোবর ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ভারতে একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নারীসহ ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১৩ জন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১০ অক্টোর) দেশটির তামিলনাড়ুর আরিয়ালুর জেলায় এ ঘটনা ঘটে। আরিয়ালুর এবং পেরামবালুর দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে এনে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালেই ১০ জনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিস্ফোরণের তীব্র শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। মানুষ রীতিমতো ভয় পেয়ে যায়। আশপাশ থেকে সবাই ছুটে এসে দেখেন বিস্ফোরণে ঝলসে গিয়ে রাস্তায় পড়ে কাতরাচ্ছেন কয়েকজন।
পুলিশ জানায়, বেসরকারি বাজি প্রস্তুতকারী সংস্থা ছিল ভিরাগালুর হ্যামলেট এলাকার ভেট্রিয়ুর গ্রামে। এখানেই বাজি তৈরি হতো স্থানীয় অনুষ্ঠান এবং মন্দিরে পূজা-পার্বণ উপলক্ষে। বিস্ফোরণের জেরে আগুন লেগে গিয়েছিল। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। কারখানায় থাকা ৫ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
এ হৃদয়বিদারক ঘটনায় নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহয়তার ঘোষণা দেন। দুর্ঘটনায় নিহতদের পরিবার ৩ লাখ, গুরুতর আহতদের ১ লাখ এবং সামান্য আহতদের ৫০ হাজার টাকা করে পাবেন।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা











