ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৫:৪৪:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

ভারতে বাসচাপায় একই পরিবারের নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৫ এএম, ১৩ আগস্ট ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

 

ভারতে বাসচাপায় একই পরিবারের ৭ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রোববার (১৩ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, হতাহতরা ভ্যানে করে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সিকার থেকে নাগৌর যাচ্ছিলেন। পথে একটি বাস তাদের চাপা দেয়। শনিবার ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানের নবগঠিত দেদওয়ানা-কুচামান জেলায় এই দুর্ঘটনা ঘটে।

রাজ্য পুলিশের ডিএসপি ধরমচাঁদ বিষ্ণোই জানান, দেদওয়ানা-কুচামান জেলার খুনখুনা থানার বাঁথাদি গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দুই যাত্রীকে প্রাথমিকভাবে বাঙ্গার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাদের জয়পুরে প্রেরণ করা হয়েছে।

তবে এখনও দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি বলে উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা