ভারতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, প্রাণহানী ৬
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩২ পিএম, ৮ জুন ২০২৫ রবিবার
প্রতীকী ছবি
ভারতে আবারও হু হু করে করে বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ। দেশটিতে করোনায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ছয় হাজার ছাড়িয়ে গেছে। অপরদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেছে ছয়জনের।
আজ রোববার (৮ জুন) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৬৯ জন। যার মধ্যে কেরালায় সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এরপর যথাক্রমে আছে গুজরাট, পশ্চিমবঙ্গ এবং দিল্লি। বর্তমানে দেশটিতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ১৩৩ জন।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, যারা আক্রান্ত হয়েছেন তাদের বেশিরভাগ সুস্থ আছেন এবং বাড়িতেই তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভারতে হঠাৎ করেই করোনার প্রাদুর্ভাব শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টাতেই ছয়জনের মৃত্যু হলেও গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত মাত্র ৬৫ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। অপরদিকে চলতি বছরের ২২ মে পর্যন্ত সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ২৫৭ জন।
সতর্কতার অংশ হিসেবে ইনফ্লুয়েঞ্জার মতো রোগ এবং শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের নজরদারিতে রাখা হচ্ছে।
২০১৯ সালের শেষদিকে চীনে প্রথম করোনার সংক্রমণ শুরু হয়। যা কোভিড-১৯ নামে পরিচিতি পায়। এই করোনার প্রভাবে থমকে গিয়েছিল পুরো বিশ্ব।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য






