ভারতে ভবন ধসে ৪ জনের মৃত্যু, আটকা অনেকে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২১ এএম, ১৯ এপ্রিল ২০২৫ শনিবার
সংগৃহীত ছবি
ভারতের দিল্লিতে চারতলা একটি ভবন ধসে চারজনের মৃত্যু হয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। স্থানীয় সময় শনিবার ভোরের দিকে দিল্লির মুস্তাফাবাদে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
এ ঘটনায় উদ্ধার কর্মীরা অন্তত ১৪ জনকে জীবিত উদ্ধার করা করেছেন।
স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, ধসে পড়া ভবনটির ধ্বংসস্তূপের নিচে আরো কয়েকজন আটকা থাকতে পারে বলে তারা ধারণা করছেন।
দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তা সন্দ্বীপ লাম্বা বলেছেন, স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে ভবন ধসের খবর পেয়ে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), দিল্লি ফায়ার সার্ভিস এবং পুলিশের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।
১৪ জনকে উদ্ধার করা হয়েছে এবং চার জন মারা গেছে। ৮ থেকে ১০ জন এখনো আটকা থাকতে পারে বলে জানান উত্তর-পূর্ব জেলার এডিশনাল ডেপুটি কমিশনার অব পুলিশ লাম্বা।
আহতদেরকে জিটিপি হাসপাতালে নেয়া হয়েছে। ভবন ধসের কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা সন্দ্বীপ লাম্বা।
দিল্লির কিছু অংশে শুক্রবার দমকা ও ঝড়ো বাতাসের সঙ্গে ভারি বৃষ্টির পর ভবন ধসের এই ঘটনা ঘটে।
এর আগে গত সপ্তাহে প্রবল ধুলিঝড়ের মধ্যে মধু বিহারে একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে একজনের মৃত্যু ও দুইজন আহত হন।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য






