ভারতে ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩২ এএম, ২২ নভেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
বিশ্ব জুড়ে করোনা সংক্রমণের হার ক্রমশ কমতে থাকায় আন্তর্জাতিক বিমান যাত্রীদের জন্য বিধিনিষেধ কিছুটা শিথিল করেছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। সেল্ফ ডিক্লারেশন বা স্ব-প্রত্যায়িত ফর্ম ছাড়াও এ বার ভারতে প্রবেশ করা যাবে৷
সোমবার মধ্যরাত থেকে এই নিয়ম কার্যকর করা হয়েছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
করোনাকালে আন্তর্জাতিক যাত্রীদের ভারতে প্রবেশের সময় স্ব-প্রত্যায়িত একটি ফর্ম জমা করার নিয়ম জারি করা হয়েছিল। সেখানে টিকার বিস্তারিত তথ্য দিয়ে ফর্ম জমা করতে হতো৷ সেটি এয়ার সুবিধা পোর্টালে আপলোড করতে হতো৷ এ বার থেকে আর সেই কাজ করতে হবে না৷
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়মের বিষয়ে দেশটির বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, আন্তর্জাতিক ফ্লাইটে ভারতে আসা যাত্রীদের অনলাইনে স্ব-ঘোষণা সংক্রান্ত ফর্ম পূরণ করা আর বাধ্যতামূলক থাকছে না। বিদেশ থেকে আগতদের ক্ষেত্রে তা আগে বাধ্যতামূলক ছিল৷ তবে নির্দেশে বলা হয়েছে, কোভিড পরিস্থিতি যদি কোনও কারণে বদলায় তা হলে এই নির্দেশও বদল করা হতে পারে৷
করোনা সংক্রমণ প্রতিরোধের উদ্দেশ্যে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় চলতি বছরের গোড়ায় আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের স্ব-ঘোষণা ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন নম্বর নেয়া বাধ্যতামূলক করেছিলো। আগের সেই নির্দেশিকা অনুযায়ী সংশ্লিষ্ট বিমান সংস্থার চেক-ইন কাউন্টারে রেজিস্ট্রেশন নম্বর না দিলে, ভারতগামী ফ্লাইটের বোর্ডিং পাস পেতে সমস্যা হতো।
ভারতের এয়ার সুবিধা পোর্টালে ফর্ম পূরণের সময় আন্তর্জাতিক উড়ানের যাত্রীদের নিজেদের স্বাস্থ্য এবং কোভিড-১৯ টিকাকরণ সংক্রান্ত কিছু তথ্য দিতে হতো। ফর্মটি পূরণের বিষয়টি ‘সময়সাপেক্ষ’ বলে অভিযোগ ওঠে। কয়েক জন বিমানযাত্রী ফর্ম পূরণের দীর্ঘসূত্রিতার কারণে শেষ পর্যন্ত বিমান ধরতে পারেননি। এই পরিস্থিতিতে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্তে আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট








