ভারতে শিগগিরই বিটিভির অনুষ্ঠান সম্প্রচার শুরু
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩১ পিএম, ২ জুলাই ২০১৯ মঙ্গলবার
ভারতে শিগগিরই দূরদর্শনের ডিটিএইচ প্লাটফরমের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র অনুষ্ঠানমালা সম্প্রচারিত হতে যাচ্ছে।
বিটিভির তিন সদস্যের একটি কারিগরি দল দূরদর্শনের সাথে কারিগরি বিষয়গুলো চূড়ান্ত করার জন্য সোমবার সন্ধ্যায় দিল্লি পৌঁছেছেন।
বিটিভির মহাপরিচালক এসএম হারুন-অর-রশিদ নেতৃত্বাধীন দলটি ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন দূরদর্শনের কারিগরি দলের সঙ্গে অনুষ্ঠানমালার ডাউন লিংকিং-এর বিষয়ে আলোচনা করবেন।
গতকাল সন্ধ্যায় দূরদর্শনের অতিরিক্ত মহাপরিচালক সুনীল বলেন, ‘খুব শিগগিরই আমরা ভারতে বিটিভি’র অনুষ্ঠানমালা সম্প্রচার শুরু করতে পারব। প্রয়োজনীয় সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ায় এ সপ্তাহ নাগাদই বিটিভি’র অনুষ্ঠানমালা ভারতে সম্প্রচার করা হতে পারে’।
তিনি বলেন, এখন ডাউন লিংকিং প্রোগ্রাম, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য কারিগরি দিকগুলোসহ নিয়ে আলোচনার জন্য বৈঠকে বসবেন। এতে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে।
পাশাপাশি, সফররত বিটিভি’র মহাপরিচালক বাসস’কে বলেন, কারিগরি দলের বৈঠকের পর তারা বিটিভি’র অনুষ্ঠানমালা সম্প্রচারের দিনক্ষণ চূড়ান্ত করবেন।
তিনি আরো বলেন, ‘আগেই সকল আনুষ্ঠানিকতা ইতোমধ্যেই সম্পন্ন হওয়ায় আমরা আনুষ্ঠানিকভাবে বিটিভির অনুষ্ঠানমালা সম্প্রচার করব।’
হারুন বলেন, ‘দর্শকদের সন্তুষ্টির বিষয়টি মাথায় রেখে আমরা মানসম্মত অনুষ্ঠান বানাতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব।’
এর আগে ৭ মে এ ব্যাপারে উভয়পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। পরে ভারতের নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ১৯ জুন এই চুক্তিটির অনুমোদন দেন।
কর্মকর্তারা বলেন, পাশাপাশি বাংলাদেশে বেতারের অনুষ্ঠানমালা ভারতে সম্প্রচারের জন্য আরেকটি চুক্তি হয়েছে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

