ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ১৬:১২:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

ভারতে সেতুর ওপর বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩০ পিএম, ১৯ জুলাই ২০২৩ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডের একটি সেতুর ওপর ট্রান্সফর্মার বিস্ফোরণ হয়েছে। এতে বিদ্যুৎস্পৃষ্টে ১৫ জনের প্রাণহানি ঘটেছে।

মঙ্গলবার (১৮ জুলাই) রাতের এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। বিদ্যুৎস্পৃষ্টে হতাহতের এই ঘটনায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করেছে রাজ্য পুলিশ।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বিদ্যুতের একটি ট্রান্সফর্মারে বিস্ফোরণের কারণে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে। যে সেতুতে ১৫ জন প্রাণ হারিয়েছেন সেটি উত্তরাখণ্ডের চামোলি বিভাগের অলকনন্দ নদীর ওপর অবস্থিত। সেতুটি নমামি গেং প্রজেক্টের অংশ ছিল।

রাজ্য পুলিশের ডিজি অশোক কুমার বলেছেন, ১৫ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। যার মধ্যে পুলিশের একজন উপপরিদর্শক এবং তিনজন নিরাপত্তারক্ষী ছিলেন। এ দুর্ঘটনার কারণ উৎঘাটনে তদন্ত শুরু হয়েছে।

চামোলি বিভাগ পুলিশের এসপি প্রামেন্দ্র দোবাল জানিয়েছেন, গতরাতে এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেছেন, ‘আমরা ওই গ্রাম থেকে একটি খবর পাই একজন নিরাপত্তারক্ষী (ওয়াচম্যান) বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। যখন গ্রামবাসীর সঙ্গে পুলিশ ঘটনাস্থলে বিষয়টি তদন্তে যায় তখন আরও ২১ জন বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গুরুতর আহত হন। ১৫ জন হাসপাতালে মারা যান; বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।’

এই বিভাগের জনপ্রিয়