ভারতে সোনা লাখ রুপির উপরে, দোকান ক্রেতাশূন্য
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৯ এএম, ১৫ জুন ২০২৫ রবিবার
প্রতীকি ছবি।
ভারতে জুন মাসের শুরু থেকেই বাড়ছিল সোনার দাম। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে শনিবার সোনার দাম লাখ ছাড়িয়ে গেছে। ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা বৃদ্ধি পাওয়ায় সোনা কেনার দিকে ঝুঁকছেন নানা দেশের কেন্দ্রীয় ব্যাংক। ফলে দাম বাড়ছে বলে জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। একটি বৃহৎ সোনা কেনাবেচার প্রতিষ্ঠানের কর্তার মতে, ফের লগ্নিকারীরা সোনাকে আঁকড়ে ধরেছেন। চাহিদা দাম বাড়িয়ে দিচ্ছে।
তবে সোনার খুচরো ব্যবসায়ীরা জানিয়েছেন, সোনার দোকানগুলিতে ক্রেতা নাই বললেই চলে। সকলেই মাথায় হাত। এত উচ্চ দামে মধ্যবিত্তের পক্ষে যে সোনা কেনা অসম্ভব তা স্বীকার করছেন ব্যবসায়ীরাও। কলকাতার বৌবাজার অঞ্চলের একটি সোনার দোকানের মালিক জানালেন, বিয়ের সময় যাদের সোনা না কিনলেই নয় তারাই সবচেয়ে বিপদে পড়েছেন। তবে নিরুপায় হয়েই নাম কা ওয়াস্তে সোনা কিনছেন এত দামেও। তবে পরিমাণে অনেক কম। বাজারে ক্রেতার দেখা নেই।
শনিবার কলকাতার বাজারে ১০ গ্রাম খুচরো পাকা সোনা (২৪ ক্যারাট) ১ লাখ ছাড়িয়ে গিয়ে পৌঁছেছে এক লক্ষ ১৬৮ রুপিতে। শুক্রবার এই দাম ছিল ৯৯ হাজার ৮০০ রুপি। ১০ গ্রাম গহনার সোনা (২২ ক্যারাট) শনিবার গিয়ে পৌঁছেছে ৯৪ হাজার ৮০০রুপিতে। সোনার পাশাপাশি রুপোর দামও ক্রমাগত বাড়ছে এক কেজি খুচরো রুপোর দাম আগেই এক লাখ রুপি ছাড়িয়ে গিয়েছিল। এদিন তা গিয়ে পৌঁছেছে ১ লাখ ৬ হাজার ৯০০ রুপিতে। এই দামের সঙ্গে যোগ হচ্ছে নির্ধারিত হারে কর।
অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি কাউন্সিলের ডিরেক্টর সমর দে মিডিয়ায় বলেছেন, ব্যবসায়ীরা এখন ২২ ক্যারাটের পরিবর্তে ১৮ ক্যারাটের গহনা তৈরির দিকে ঝুঁকছেন।
রুপোর দাম বাড়াতে রুপোর তৈরি গহনার চাহিদাতে ভাটার টান বলে জানিয়েছেন এক রুপোর গহনা তৈরির কারিগর।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী











