ঢাকা, শনিবার ৩১, অক্টোবর ২০২৬ ২২:৫১:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

ভারতে ৭৫ জেলা লকডাউন, বাস-ট্রেন বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৮ পিএম, ২২ মার্চ ২০২০ রবিবার

ভারত

ভারত

ভারতে করোনভাইরাসের নমুনা পাওয়া যাওয়ায় ৭৫টি জেলা লকডাউন (অবরুদ্ধ) করা হয়েছে। একই সঙ্গে দেশটিতে সব ধরনের বাস-ট্রেন বন্ধ করা হয়েছে।

আজ রোববার মন্ত্রিপরিষদ সচিব ও কেন্দ্রীত মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন সব রাজ্যের মুখ্যসচিবরা। এরপরেই লকডাউনের সিদ্ধান্ত গৃহীত হয়।

লকডাউনের তালিয়ে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ। আর রাজধানী দিল্লিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

ভারতের সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, আজ রাত ৯টা থেকে আগামী ৩১ মার্চ রাত ১২টা পর্যন্ত এই লকডাউন জারি রাখার সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্র ও রাজ্য সরকার। এ সময় জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সবধরনের গণপরিবহন, অফিস ও দোকানপাট। আলোচনায় রাজ্য সরকারগুলোকে যথাযথ নির্দেশিকা জারি করতে বলা হয়েছে। যারা এই নির্দেশনা মানবে না, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ভারতে কমপক্ষে ৩৫০ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ছয়জন এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন।