ভারী বর্ষণে বন্যা, তামিলনাড়ুতে স্কুল-কলেজ বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০২ এএম, ১৮ ডিসেম্বর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
ভারী বর্ষণে দক্ষিণ তামিলনাড়ুর চারটি জেলায় বন্যার সৃষ্টি করেছে। বন্যার কারণে রাজ্যের তিরুনেলভেলি, তুতিকোরিন, টেনকাসি এবং কন্যাকুমারী জেলায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাজ্যের তুতিকোরিন জেলায় ১৫ ঘণ্টায় ৬০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তিরুনেলভেলি জেলার পালায়ামকোট্টাইয়ে ২৬০ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। এছাড়া কন্যাকুমারীতে ১৭০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
মুষলধারে বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে সোমবার (১৮ ডিসেম্বর) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। স্কুল, কলেজ, ব্যাংক, বেসরকারি প্রতিষ্ঠান এবং সরকারি খাতের সংস্থাগুলোও এদিন বন্ধ থাকবে।
তিরুনেলভেলি, থুথুকুডি এবং কন্যাকুমারী জেলার হাঁটু থেকে কোমর-পানিতে তলিয়ে গেছে পাপানাসাম, পেরুঞ্জনি এবং পেচুপারাই বাঁধ থেকে পানি ছেড়ে দেওয়ার কারণে। থমরাপরাণী নদী থমথমে।
ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।
অন্যদিকে ৫০ জন সদস্য নিয়ে গঠিত দুটি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) দল তিরুনেলভেলি এবং তুতিকোরিন জেলায় ছুটে গেছে। রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর (এসডিআরএফ) তিনটি দল কন্যাকুমারী জেলায় মোতায়েন করা হয়েছে।
এছাড়া ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে মোতায়েন করা হয়েছে চার হাজার পুলিশ সদস্য।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক






