ভারী বৃষ্টিতে ধসে পড়ল দিল্লি বিমানবন্দরের ছাদ, আহত ৬
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৯ এএম, ২৮ জুন ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভারী বৃষ্টিতে ধসে পড়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদের একাংশ। এই ঘটনায় এই টার্মিনাল থেকে সকল প্রস্থান স্থগিত করা হয়েছে। এদিকে ছাদ ধসে বেশ কয়েকটি গাড়ির ওপর পড়ায় কমপক্ষে ছয় জন আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (২৮ জুন) ভোর সাড়ে পাঁচটার দিকে এই ঘটনাটি ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সার্ভিসেসকে (ডিএফএস) এই ঘটনার বিষয়ে জানানো হয়। এছাড়া এই দুর্ঘটনায় ক্যাবসহ অনেক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে প্রবল বৃষ্টির মধ্যে দিল্লি বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের ছাদের একটি অংশ গাড়ির ওপর ভেঙে পড়ার পরে কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। আহত ছয়জনের মধ্যে লোহার বিমে চাপা পড়ে থাকা গাড়ি থেকে একজনকে উদ্ধার করা হয়েছে।
দিল্লি বিমানবন্দরের মুখপাত্র বলেছেন, ১ নম্বর টার্মিনাল থেকে সমস্ত প্রস্থান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং ‘নিরাপত্তা ব্যবস্থার’ অংশ হিসাবে চেক-ইন কাউন্টারগুলোও বন্ধ করা হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর হিসেবে পরিচিত ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের ছাদ ও সাপোর্ট বিমগুলো ভেঙে পড়ার পর পিক-আপ এবং ড্রপ এলাকায় পার্ক করা গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়।
এক অফিসিয়াল বিবৃতিতে দিল্লি বিমানবন্দর বলেছে, বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের পুরোনো প্রস্থান ফোরকোর্টের ছাউনিটির একটি অংশ ‘আজ সকাল থেকে প্রবল বৃষ্টির কারণে’ ভেঙে পড়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘এই ঘটনায় কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে, এবং জরুরি কর্মীরা ক্ষতিগ্রস্তদের সকল ধরনের প্রয়োজনীয় সহায়তা এবং চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য কাজ করছেন। এই ঘটনার ফলে, ১ নম্বর টার্মিনাল থেকে সমস্ত প্রস্থান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসাবে চেক-ইন কাউন্টারগুলোও বন্ধ করা হয়েছে। পরিষেবার এই ব্যাঘাতের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং যেকোনো অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থী।’
ভারতের কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জরাপু বলেছেন, তিনি দিল্লি বিমানবন্দরে ছাদ ধসের ঘটনাটি ‘ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ’ করছেন এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে বলেও জানিয়েছেন তিনি।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা






