ভালো চরিত্র খুঁজি, অভিনয়ে সক্ষমতার সুযোগ পাই: ইয়ামি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৭ পিএম, ১৫ জানুয়ারি ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
বলিউডে অভিনেত্রী ইয়ামি গৌতমের লড়াইটা অসাধারণ। এই অভিনেত্রী তার প্রথম হিন্দি ছবি ভিকি ডোনার-এর মাধ্যমে বলিউডে তার সম্ভাবনার বিষয়টি দর্শকদের জানান দেন। শুধু সুন্দর চেহারা নয়, অভিনয়টাও যে পারেন, তা তিনি ভিকি ডোনার-এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন বলে সম্প্রতি এ অভিনেত্রী জানিয়েছেন।
এ বিষয়ে ইয়ামি প্রশ্ন ছুড়ে বলেন, আপনারা কীভাবে সুন্দর চেহারা দেখে একজন অভিনেত্রীর দক্ষতা বিচার করতে পারেন? আপনি দেখতে কেমন? বিষয়টির মধ্যে যখন মানুষ আটকে থাকে, তখন তাদের আপনার সম্ভাবনা, সক্ষমতা সম্পর্কে বোঝানো খুব কঠিন হয়ে পড়ে। এই কারণে বড় কিংবা ছোট যেটাই হোক না কেন, আমি সবসময় চরিত্রের খোঁজ করি। কারণ এই চরিত্রগুলোর মাধ্যমেই আমি আমার সক্ষমতার বিষয়টি দেখানোর সুযোগ পাই।
সম্প্রতি উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক মুক্তির এক বছর পূর্ণ করেছে। ইয়ামি অভিনীত ছবিটি ২০১৯ সালে মুক্তি পায়। এ ছবির পর তাকে ‘বালা’-তে অভিনয় করতে দেখা গেছে। বালায় তিনি টিকটক তারকার চরিত্রে অভিনয় করেন, যেখানে উরিতে একজন গোয়েন্দা কর্মকর্তার ভূমিকায় ছিলেন।
গোয়েন্দা কর্মকর্তার চরিত্রটি নিয়ে ভিকি ডোনারখ্যাত এ অভিনেত্রী বলেন, ‘পরিচালক আদিত্য ধরের সাথে যখন দেখা হয়, সে সময় আমার কোনো ধারণাই ছিল না, এ রকম একটা চরিত্রের জন্য তিনি আমাকে ভেবেছেন। আমি ছবির বিষয়বস্তু সব শুনেছি, এমনকি চিত্রনাট্যও পড়ে ফেলি। চিত্রনাট্যে সবকিছু বিস্তারিত বলা ছিল। আমি তখন জানতাম, আমি কী করতে যাচ্ছি। অভিনয়ে আমার সম্ভাবনা, দক্ষতা কতটুকু-এ ছবির মাধ্যমে দর্শকদের তা দেখাতে চেয়েছি।’
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘যখন আদিত্যর সাথে দেখা করি, তখন ১ সেকেন্ডের জন্যও আমার মনে হয়নি যে তিনি প্রথমবার কোনো ছবি পরিচালনা করছেন। তিনি কী তৈরি করতে যাচ্ছেন এবং কীভাবে প্রতিটি চরিত্রকে উপস্থাপন করবেন সব বিষয়ে তার এতটাই আত্মবিশ্বাস ছিল।’
উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক-এর হোমওয়ার্কগুলো খুব সতর্কতার সাথে করতে হয়েছে বলেও এ অভিনেত্রী জানান। ইয়ামি একাধারে পাঞ্জাবি, তামিল, তেলেগু, মালায়লাম, কন্নড় ভাষার ছবিতে অভিনয় করেছেন।
-জেডসি
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ











