ভালো থাকুন বাংলাদেশের পরম বন্ধু জর্জ হ্যারিসন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৯ এএম, ২৯ নভেম্বর ২০২১ সোমবার
ভালো থাকুন বাংলাদেশের পরম বন্ধু জর্জ হ্যারিসন
একাত্তরের সেই উত্তাল সময়ে পন্ডিত রবি শংকরের ডাকে সারা দিয়ে জর্জ হ্যারিসন দাঁড়ান বাংলাদেশের অসহায় মানুষের পাশে। সারা বিশ্বের কাছে তার পরিচয় বিখ্যাত রক ব্যান্ড বিটলসের লিড গিটারিষ্ট হিসেবে। কিন্তু বাংলাদেশের মানুষের কাছে তিনি কেবল তাই নন, সমাদৃত দুঃসময়ের এক অকৃত্রিম বন্ধু বলেই।
তিনি আমাদের মুক্তিযুদ্ধের বন্ধু, আমাদের বন্ধু জর্জ হ্যারিসন। একাত্তরে তার কণ্ঠে গাওয়া ‘বাংলাদেশ’ গানটি আলোড়ন তুলেছিলো সারা বিশ্বে। সেই গান দারুণ ভূমিকা রেখেছিলো বিশ্বজুড়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত তৈরিতে।
আজ আজ ২৯ নভেম্বর কিংবদন্তি এই কণ্ঠশিল্পীর মৃত্যুবার্ষিকী।
৬০ এর দশকে তরুণদের মাঝে দুনিয়াজোড়া যে বিদ্রোহ ও নানা অস্থিরতার বিরুদ্ধে যে প্রতিবাদী বহ্ণিশিখা জ্বলে উঠেছিলো গানের ব্যান্ড হিসেবে বিটলস ছিল তারই প্রতিচ্ছবি। সংগীত দিয়ে পুরো একটা প্রজন্মকে আচ্ছন্ন করে রেখেছিল তারা।
মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের সাধারণ জনগনের উপর পাকিস্তানের নির্মম অত্যাচার বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য ও শরনার্থিদের জন্য অর্থযোগান দেয়ার লক্ষ্যে ১৯৭১ সালের ১লা আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এর ম্যাডিসন স্কয়ার গার্ডেন এ অনুষ্ঠিত হয় ‘দ্যা কনসার্ট ফর বাংলাদেশ’।
বাংলার আরেক বন্ধুবর রবি শঙ্করের সাথে একাত্ম হয়ে সেই কনসার্টের অন্যতম আয়োজক হিসেবে এগিয়ে এসেছিলেন জর্জ হ্যারিসন। সেই কনসার্টের শেষ দিকে হ্যারিসন ‘বাংলাদেশ’ নাম সেই বিখ্যাত গানটি গেয়েছিলেন। করুণ আর্তনাদের সুরে তিনি বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছিলেন মুক্তিযুদ্ধকালীন মানুষের দুঃখ দুর্দশার কথা।
২০০১ সালের ২৯ নভেম্বর মাত্র ৫৮ বছর বয়সে ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন এই মহান শিল্পী। কেবল বাংলাদেশের মুক্তিযুদ্ধই নয়, বিশ্বের যে কোনো জাতির-দেশের দুঃসময়ে নিপীড়িত মানুষের কল্যাণে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন জর্জ হ্যারিসন।
চোখের দেখায় তিনি নেই। দেখাও যাবে না আর কোনো দিন। কিন্তু মানবতার শিল্পী জর্জ হ্যারিসন চিরঅম্লান থাকবেন বাঙালির অন্তরে, বিশ্বের মুক্তিকামী মানুষের অনুপ্রেরণায়। তার প্রয়াণ দিবসে রইল গভীর শ্রদ্ধাঞ্জলি।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা









