ভাষার মাসে মুক্তি পাচ্ছে ‘বীরকন্যা প্রীতিলতা’
বিনোদন ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৬ পিএম, ২৪ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
টিভি নাটকে অভিনয় করেই পেয়েছেন তারকাখ্যাতি। পরবর্তীতে সিনেমায় অভিনয় করেও প্রশংসিত হয়েছেন নুসরাত ইমরোজ তিশা। তার অভিনয় গুণে এখন দেশ কিংবা দেশের বাইরে রয়েছে জনপ্রিয়তা। মাঝে ব্যক্তিগত ব্যস্ততা থাকায় শুটিং থেকে দূরে ছিলেন। এখন আবার ধীরে ধীরে শুটিংয়ে ফিরছেন তিনি।
সম্প্রতি বৃটিশ বিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের উপর কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’।
চলচ্চিত্রটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ২০১৯-২০২০ অর্থবছরের অনুদানে নির্মিত হয়েছে।
গত বছরের ২৫ নভেম্বর মুক্তির তারিখ নির্ধারণ করা হলেও শেষ মুহুর্তে কিছু কারিগরি সংকট দেখা দেয়ায় ছবিটির মুক্তির তারিখ পিছিয়ে যায়।
তবে সুংবাদ পাওয়া গেল। সিনেমাটির নির্মাতা মঙ্গলবার (২৪ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনের জানান। চলতি বছরের ১ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে এ সিনেমাটি। ইতোমধ্যেই নতুন করে এর প্রচারণা শুরু হয়েছে।
সিনেমাটি নিয়ে নির্মাতা প্রদীপ ঘোষ বলেন, ‘আমরা দেশের ভিভিন্ন সিনেপ্লেক্স ও সিনেমা হল গুলোতে সিনেমাটির প্রদর্শনীর ব্যাপারে উদ্যোগ নিয়ে ফেলেছি। শিক্ষার্থীরা যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টারে অর্ধেক মূল্যে প্রদর্শনী দেখতে পারবে।’
তিনি আরও বলেন, ‘অন্যন্য সিনেপ্লেক্সগুলোতেও আমরা শিক্ষার্থীদের হাফপাসের ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছি। সিনেমাটির উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার ব্যাপারে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এম.পি আমাদের নিশ্চিত করেছেন।’
প্রসঙ্গত, প্রীতিলতা চরিত্রে অভিনয়কারী নুসরাত ইমরোজ তিশা। তার বিপরীতে বিপ্লবী রামকৃষ্ণের চরিত্রে দেখা যাবে মনোজ প্রামাণিককে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক




