ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ২০:২৫:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী

ভিডিও কলে বান্ধবীরা সাধ খাওয়ালেন শ্রেয়াকে

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৫ পিএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার

জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল

জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল

প্রথমবার মা হতে চলেছেন ভারতিয় বাংলা গানের এ সময়ের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। অপেক্ষা আর কিছু সময়ের। হবু মায়ের যত্ন আত্তিতে যেন কোনও রকম ত্রুটি না হয়, সে দিকে নজর রাখছেন শ্রেয়ার বান্ধবীরাও। করোনার কারণে গায়িকার কাছে আসতে পারেননি বটে, তবে দূর থেকেই শ্রেয়াকে সাধ খাওয়ালেন তারা। সৌজন্যে ভিডিও কল।

নিজের এই অন্য রকম সাধের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন শ্রেয়া। দেখা যাচ্ছে, সাদা এবং গোলাপি রঙের একটি জামা পরেছেন গায়িকা। হাতে ধরা একটি ছোট্ট প্ল্যাকার্ড। সেখানে লেখা ‘মম টু বি’। অর্থাৎ হবু মা। একটি স্যাশেও পরেছেন তিনি। হবু মায়ের জন্য শুভেচ্ছাবার্তা ছিল সেই সাটিনের কাপড়ের ফালিতে। এসব কিছুর সঙ্গে ছিল নানা ধরনের খাবারের পদ। নিয়ম মেনে পাঁচ রকম ভাজাও উঠেছে গায়িকার পাতে।

শ্রেয়া জানিয়েছেন, তার বন্ধুরাই সব কিছু রান্না করে, নিজের হাতে উপহার তৈরি করে পাঠিয়েছেন। এই পুরো বিষয়টিকে সফল করতে সাহায্য করেছেন শ্রেয়ার স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায় এবং সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্র। শ্রেয়ার এই বন্ধুদের তালিকায় ছিলেন গায়িকা কৌশিকী চক্রবর্তীও।

গত ৪ মার্চ নেটমাধ্যমে মা হওয়ার কথা ভাগ করে নিয়েছেন শ্রেয়া। হোলির দিনও ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। লিখেছিলেন, ‘জীবনের সব থেকে সুন্দর অধ্যায়কে উপভোগ করছি। ঈশ্বরের স্বর্গীয় জাদু’। জীবনের নতুন অধ্যায় শুরুর স্বপ্নে আপাতত বুঁদ শ্রেয়া।