ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ০:০৫:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬ জাতির পিতার জন্মদিন আজ উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ

ভিন্ন সাজে, ভিন্ন বেশে ঋতুপর্ণা চাকমা 

ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫২ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কৃতী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে আমরা ফুটবলের জার্সিতে দেখেই অভ্যস্ত; কিন্তু এবার তিনি পাঠকের সামনে এলেন ভিন্ন বেশে, ভিন্ন সাজে।

রাঙামাটির কাউখালী থেকে আসা এই খেলোয়াড় এখন পুরো বাংলাদেশের গর্ব। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরেও এখন প্রশংসা কুড়োচ্ছেন ঋতুপর্ণা।

ছোটবেলায় রোনালদোর খেলা পছন্দ ছিল, সেখান থেকেই রিয়াল মাদ্রিদকে ভালো লাগার শুরু। কালো রঙে বেশি স্বাচ্ছন্দ্য ঋতুপর্ণা চাকমা। কালো রঙে আত্মবিশ্বাস ফিরে পান তিনি।

খাবারের ক্ষেত্রে মায়ের হাতের বাঁশকোড়ল সবচেয়ে পছন্দ। সামুদ্রিক মাছ হলে তো কথাই নেই। 

এক পোশাক ঘুরেফিরে তিন-চার বছর ধরে চালাতে পারেন বাংলাদেশের এই সুপারস্টার। পোশাকের ক্ষেত্রে অবশ্য ছিমছাম থাকতেই পছন্দ করেন ঋতু। সব রঙের পোশাকই পরেন তিনি।