ঢাকা, শুক্রবার ২০, মার্চ ২০২৬ ১৪:৩১:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ

ভিন্ন স্বাদের লাউপাতার ‘ভুনা ভর্তা’

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৭ পিএম, ১০ নভেম্বর ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

শীতের যে কোনো সবজি দিয়ে তৈরি করা হয় নানা ধরনের মজাদার খাবার। তবে রান্নায় ভিন্নতা নিয়ে আসার জন্য আজ জানাবো কিভাবে লাউপাতার ‘ভুনা ভর্তা’ তৈরি করবেন। এটি খেতে খুব মজা এবং তৈরিও বেশ সহজ।

প্রয়োজনীয় উপকরণ: ১. লাউপাতা ৩০০ গ্রাম, ২. পেঁয়াজ কুচি ৪ টেবিল চামচ, ৩. কাঁচা মরিচ স্বাদ মতো, ৪. শুকনা মরিচ পরিমাণ মতো, ৫. সরিষার তেল প্রয়োজন অনুযায়ী।

প্রস্তুত প্রণালী: প্রথমে লাউপাতা বোঁটাসহ কুচি করে কেটে নিন। এরপর লাউ পাতা কুচি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার প্যানে লাউ পাতা কুচি ও এক চিমটি লবণ দিন। সেদ্ধ করার জন্য সামান্য পানিও দিন। তারপর মিডিয়াম আঁচে সেদ্ধ করে নিন পাতাগুলো। সেদ্ধ হয়ে পাতা একদম নরম হলে নামিয়ে পাটায় বেটে নিন। চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন।

এরপর অন্য একটি প্যানে সয়াবিন তেল গরম করে শুকনা মরিচ মচমচে করে ভেজে নিন। এবার একই প্যানে অর্ধেক পরিমাণ পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি ভেজে নিন এবং এরমধ্যে লাউ পাতা বাটা দিয়ে নাড়তে থাকুন। আঠালো হয়ে গেলে নামিয়ে নিন। মোটামুটি গরম থাকতে থাকতে ভর্তা করে ফেলুন। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন কুরুন এই লোভনীয় ভর্তাটি।